জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটির তিন দিনের কর্মসূচি

টেক ডেস্ক
১৭ আগস্ট ২০২১, ০২:১৮আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০২:১৮
image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে রাজধানীর আগারগাঁওয়ের দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার ‘বিসিএস কম্পিউটার সিটি’। 

১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত পালিত এ কর্মসূচিতে রয়েছে বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাতে দোয়া মাহফিল ও আলোচনা সভা,  এতিমদের মাঝে খাদ্য বিতরণ, কোভিড-১৯ টিকা নিবন্ধন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ডেঙ্গু বিস্তার প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান।  

সোমবার (১৬ আগস্ট) কম্পিউটার সিটি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিসিএস কম্পিউটার সিটির সভাপতি  মজহার ইমাম চৌধুরী ও  কর্মসূচি সমন্বয়ক মো. জাহেদ আলী ভূইয়াসহ নির্বাহী পরিষদের সার্বিক তত্বাবধানে জাতীয় শোক দিবসের কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর।  

আয়োজন সম্পর্কে মজহার ইমাম চৌধুরী বলেন, '১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বাঙালি জাতির ইতিহাসে ভয়ংকরতম কালো দিন।  এদিন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিলো।  দিনটি স্মরণের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনে আমরা তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছি।'

/এইচএএইচ/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম