জাভা পেশাজীবীদের নিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত

টেক ডেস্ক 
১২ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৩

সিস্টেম ইন্টিগ্রেশন ও সফটওয়্যার সলিউশন কোম্পানি ইজেনারেশনের উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে আন্তর্জাতিক জাভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‘ইজেনারেশন প্রেজেন্টস- জাভা ডেভেলপারস কনফারেন্স’ শীর্ষক এই সম্মেলনে সহ-আয়োজক হিসেবে ছিলো স্টার্টআপ হাব নেপাল, উইমেন ইন টেক এশিয়া এবং নাইজেরিয়ার ফিডস দ্য ওয়ার্ল্ড ইনিশিয়েটিভ।

সম্প্রতি অনুষ্ঠিত এই সম্মেলনের অংশীদারিত্বে ছিলো সিটিও ফোরাম বাংলাদেশ ও জাভা ইউজার গ্রুপ বাংলাদেশ। বিভিন্ন অঞ্চল থেকে দেশি-বিদেশি জাভা বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবীদের মেলবন্ধন ঘটে এই সম্মেলনে।

ইজেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, জনগোষ্ঠীর অধিকাংশেরই বয়স ৩০ বছরের নিচে এবং তরুণদের মধ্যে প্রযুক্তি গ্রহণের উচ্চহার থাকা স্বত্বেও বাংলাদেশের মতো দেশে প্রযু্ক্তি খাতে মেধাবী জনবলের অভাব দেখা দেওয়া উচিত নয়। সরকারের উদ্যোগ, যথাযথ প্রশিক্ষণ এবং বেসরকারি খাতের সহায়তায় আমরা এইসব মেধাবীদের মানোন্নয়নে কাজ করতে পারি এবং জাভার শক্তিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি।

সম্মেলনে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর শাহাদাত হোসেন, ইজেনারেশনের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম, এটুআই’র সিটিও মোহাম্মদ আরফে এলাহি, লিংকডইনের স্টাফ মেশিন লার্নিং সায়েন্টিস্ট বদরুল সারওয়ার মুনির, মারকেটা ইনকরপোরেশনের সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার আশিক উজ্জামান, আইবিএমের কোয়ান্টাম কম্পিউটিং বিশেষজ্ঞ অমিতাভ চক্রবর্তী প্রমুখ।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম