জিমেইল-ইউটিউব-গুগল ম্যাপ কাজ করবে না যেসব ডিভাইসে

দায়িদ হাসান মিলন
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:২২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:২২

লাখ লাখ স্মার্টফোনে এখন থেকে জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপসহ আরও কিছু অ্যাপ্লিকেশন কাজ করবে না। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ। অপেক্ষাকৃত পুরনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনগুলোর ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, ব্যবহারকারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে নতুন পদক্ষেপ নিয়েছে গুগল। এই পদক্ষেপের কারণে অ্যান্ড্রয়েড ২.৩.৭ জিঞ্জারব্রেড বা তার নিচের কোনও ভার্সন চালিত ডিভাইসে গুগলের সেবা ব্যবহার করা যাবে না। গুগলের জনপ্রিয় সব অ্যাপ ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের অন্তত অ্যান্ড্রয়েড-৩ ইনস্টল করতে হবে।

এ বিষয়ে গুগলের কমিউনিটি ম্যানেজার জ্যাক পোলাক বলেন, ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার কার্যক্রমের অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা তার নিচের ভার্সন ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েডে সাইন-ইন করতে দেওয়া হবে না। ২৭ সেপ্টেম্বর থেকে এই নীতি কার্যকর হবে। আপনি ২৭ সেপ্টেম্বরের পর ডিভাইসে ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপের মতো সেবাগুলো ব্যবহার করতে চাইলে ইউজার নেম বা পাসওয়ার্ড ভুল দেখাবে। এ কারণে আপনার ডিভাইসে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন আপডেটের সুযোগ থাকলে সেটি করে ফেলার পরামর্শ দিচ্ছি। তাহলে আপনি আবারও গুগলের সব অ্যাপ ব্যবহার করতে পারবেন।

গুগল নিয়মিত অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন নিয়ে আসে। ফলে পুরনো ভার্সনগুলোর সাপোর্টও বন্ধ করে নিয়মিতই। অ্যান্ড্রয়েডের পুরনো ভার্সনগুলো বাগ ও হ্যাকারদের খুব প্রিয় জায়গা। এ কারণে ব্যবহারকারীদের সবসময় নতুন ভার্সন ব্যবহারের পরামর্শ দেয় গুগল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা জিঞ্জারব্রেড ২০১১ সালের সেপ্টেম্বরে বাজারে ছাড়া হয়। আপনার কাছে এই ভার্সন চালিত ডিভাইস থাকলে সহজেই আপডেট করতে পারবেন। আপডেট করতে সিস্টেম অপশন থেকে অ্যাডভান্সড অপশনে যান। সেখান থেকে সিস্টেম আপডেটে গিয়ে ডিভাইসটি আপডেট করে ফেলুন।

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম