বেনকিউ নিয়ে এলো নতুন কনফারেন্সিং ক্যামেরা

টেক ডেস্ক
০৬ অক্টোবর ২০২১, ১৭:৫৪আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৭:৫৪

দেশের বাজারে এসেছে বেনকিউ ব্র্যান্ডের নতুন কনফারেন্সিং ক্যামেরা। বেনকিউ কনফারেন্সিং ক্যামেরার পরিবেশক সুরভী এন্টারপ্রাইজ এনেছে বেনকিউ ডিভিওয়াই২১, বেনকিউ ডিভিওয়াই২২ এবং বেনকিউ  ডিভিওয়াই২৩ শীর্ষক তিন মডেলের কনফারেন্সিং ক্যামেরা। 

যেকোনও মিটিংয়ে অসাধারণ অডিও এবং ভিডিও অভিজ্ঞতা দেবে নতুন ক্যামেরাগুলো। এ কনফারেন্সিং ক্যামেরা ইন্টারেক্টিভ ডিসপ্লে এবং স্মার্ট প্রজেক্টরের সঙ্গে অনায়াসে যুক্ত হতে পারবে। রয়েছে নয়েজ ক্যানসেলেশন ও আলোর মাত্রা সামঞ্জস্যের ফিচার। ছোট মিটিং কিংবা সমাগমের জন্য ডিভিওয়াই২১ মডেলটি কার্যকরী। বেনকিউ ডিভিওয়াই২২ মাঝারি আকারের মিটিং রুমের জন্য ডিজাইন করা হয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্বয়ংক্রিয় ভিডিও ফ্রেমিং, ফোরকে ইউএইচডি ভিডিও, ১২৬ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল, ৪এক্স অপ্টিক্যাল জুম সমর্থিত সবমুখী মাইক্রোফোনে সজ্জিত।

৯ হাজার ৯০০ থেকে এক লাখ ৪০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এসব ক্যামেরা। বিস্তারিত জানা যাবে https://cutt.ly/0EChw1u ঠিকানায়।

-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম