এএমডি রাইজেন প্রসেসরের জন্য উইন্ডোজ ১১ এর দুঃসংবাদ

ইশতিয়াক হাসান
০৯ অক্টোবর ২০২১, ১৯:৩৭আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৯:৩৭

বাজারে এসেছে উইন্ডোজ ১১। কিন্তু যাদের এএমডি রাইজেন প্রসেসরের পিসি, তাদের জন্য রয়েছে আপাতত দুঃসংবাদ। এই পিসিতে উইন্ডোজের সম্পূর্ণ পারফরমেন্স পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানটি জানায়, এএমডি’র চিপের কারণে সম্ভবত কিছু সমস্যা হয়েছে। যার জন্য উইন্ডোজ ১১ এর পারফরমেন্স কিছু কিছু ক্ষেত্রে ১৫ শতাংশ কম পাওয়া যাচ্ছে। তাই এই পিসি ব্যবহারকারীদের আপাতত অপেক্ষা করতে হবে নতুন আপডেট আসা পর্যন্ত।

ভার্জ জানায়, এএমডি এবং মাইক্রোসফট উভয়েই রাইজেন প্রসেসরে মূলত দুইটি সমস্যা পেয়েছে। এর একটি হলো— নতুন ওএসের কারণে এল-৩ ক্যাশের ল্যাটেনসি তিনগুণ হয়ে গিয়েছে।

এএমডি জানায়, এর কারণে আক্রান্ত অ্যাপলিকেশনগুলোর পারফরমেন্স ৩ থেক ৫ শতাংশ নেমে আসতে পারে। আর কিছু কিছু গেমের ক্ষেত্রে এই হার ১০ থেকে ১৫ শতাংশ।

এছাড়াও এই ওএস এএমডি’র ‘প্রিফারড কোর’ প্রযুক্তিতে সমস্যা করছে। এএমডি আরও সতর্ক করেছে যে, সিপিইউ-নির্ভর টাস্কের ক্ষেত্রে পারফরমেন্সের সমস্যা হতে পারে, বিশেষ করে আট কোরের ওপরের প্রসেসর ৬৫ ওয়াট টিডিপি-তে।

এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানই জানিয়েছে, তারা খুব সক্রিয়ভাবে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধানের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। উভয় প্রতিষ্ঠানই কথা দিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ সফটওয়্যার এবং উইন্ডোজ আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করে দেবে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম