প্লে-স্টোরের সাবস্ক্রিপশন ফি অর্ধেক করছে গুগল

ইশতিয়াক হাসান
২২ অক্টোবর ২০২১, ১৯:২১আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৯:২১

অ্যাপল ও গুগলের মতো প্রতিষ্ঠান অ্যাপ ডেভেলপারদের কাছে থেকে সাবস্ক্রিপশনের জন্য ফি নিয়ে থাকে। ফির বিনিময়ে ডেভেলপাররা প্লে-স্টোরে তাদের অ্যাপ অবমুক্ত করে থাকে। কিন্তু গত কয়েক বছর হলো ডেভেলপাররা ফি কমানোর জন্য আবেদন করে আসছিলো। সে আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর গুগল এই ফির পরিমাণ ৩০ শতাংশ কমায়। পরে প্রতিষ্ঠানটি এই ফি থেকে আরও ১৫ শতাংশ কমাবে বলে জানিয়েছে।

গুগল জানায়, এর আগে ডেভেলপারদের জন্য সুযোগ ছিল ১৫ শতাংশ কমানোর। কিন্তু এই সুযোগটি শুধু ধারাবাহিকভাবে যারা ১২ মাসের সাবস্ক্রিপশন করবে তাদের জন্য।

কিন্তু পরে গুগল অভিযোগ পায় ফি কমানোর পরেও ব্যবসায়ীদের জন্য মুনাফা করা বেশ কঠিন হয়ে যাচ্ছে। ফলে এই ফি আরও সহজ করার সিদ্ধান্ত নেয় গুগল।

প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই নিয়ম আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। সেই দিন থেকে গুগলের সব সাবস্ক্রিপশন ফি আর ১৫ শতাংশ কমিয়ে মোট ৪৫ শতাংশ কার্যকর করা হবে।

সংবাদ মাধ্যম উবার গিজমো জানায়, সিদ্ধান্তটি ডেভেলপারদের জন্য বেশ আশাব্যঞ্জক। আবার নিয়ন্ত্রকদের দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত গুগলের জন্যও ভালো। এতে প্রমাণিত হয় যে, গুগল ছাড় দেওয়ার ব্যাপারে কোনও কার্পণ্য করে না। শুধু তাই নয় এটি গুগলকে ভবিষ্যৎ যাচাই-বাছাই বা মামলার মতো বিষয় থেকেও রেহাই দেবে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের