‘গুগলের অফিস চালু হচ্ছে বাংলাদেশে, পরিচালক হিসেবে নিয়োগ পেলেন তানভীর রহমান’ শিরোনামে প্রকাশিত সংবাদটি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে প্রকাশ করায় বাংলা ট্রিবিউন দুঃখ প্রকাশ করছে।
গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তানভীর রহমানের সঙ্গে কথা বলে তার মন্তব্যের ওপর ভিত্তি করে সংবাদটি প্রকাশ করা হয়। তিনি বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন, ‘গুগল বাংলাদেশের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছি। আমি বাংলাদেশ অফিস ও যুক্তরাষ্ট্রে কাজ করবো। শিগগিরই নিয়োগের বিষয়টি গুগল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
সংবাদটি প্রকাশ করার পর পাঠকদের পক্ষ থেকে এর যথার্থতা নিয়ে প্রশ্ন তোলা হলে বাংলা ট্রিবিউন-এর পক্ষ থেকে গুগল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। গুগল কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও সাড়া না দেওয়ায় নিউজটি পেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
পাঠকদের মাঝে অনিচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি হওয়ায় বাংলা ট্রিবিউন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আগামীতে গুগল থেকে যে বক্তব্য পাওয়া যাবে, সেটি পাঠকদের কাছে তুলে ধরে বাংলা ট্রিবিউন তার দায়িত্বশীলতার পরিচয় দেবে।









