গুগল অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করবেন যেভাবে

দায়িদ হাসান মিলন
১৮ নভেম্বর ২০২১, ১৩:৩০আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩:৩০

সবার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হবে বলে গত মাসে ঘোষণা দিয়েছে গুগল। ২০২১ সালের মধ্যে সব ব্যবহারকারীকে এই ফিচারের আওতায় নিয়ে আসার লক্ষ্য স্থির করেছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে টু-ফ্যাক্টর অথেনটিকেশন নিয়ে গুগলের কার্যক্রম শুরু হয়ে গেছে।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, টু-স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক হওয়ায় আপনি না চাইলেও এটি ব্যবহার করতে হবে। আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে এই ফিচার চালু হওয়ার ৭ দিন আগে ইমেইল বা নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

টু-স্টেপ ভেরিফিকেশন বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট আরও বেশি সুরক্ষিত হবে। যে কেউ চাইলেই আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। এমনকি এই ফিচার চালু থাকলে পাসওয়ার্ড জানার পরও অনুমতি ছাড়া আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না কোনও ব্যক্তি। কাজেই এই ফিচার চালু করলে বেশ স্বস্তিতে থাকতে পারবেন।

বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টু-স্টেপ ভেরিফিকেশন বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. প্রথমেই গুগল অ্যাকাউন্ট ওপেন করুন।

২. ওপরের ডান কোণায় ভেসে থাকা আপনার ছবিতে ক্লিক করুন।

৩. ইমেইল অ্যাড্রেসের নিচে ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে।

৪. নেভিগেশন প্যানেলে থাকা ‘সিকিউরিটি’ বাটনে ক্লিক করুন।

৫. ‘সাইনিং ইন টু গুগল’ থেকে  টু-স্টেপ ভেরিফিকেশন নির্বাচন করুন।

৬. পরের পেজে ‘গেট স্টারটেড’ অপশনে ক্লিক করতে হবে।

৭. এ পর্যায়ে নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে।

৮. সাইন-ইনের ক্ষেত্রে দ্বিতীয় ধাপ হিসেবে সিকিউরিটি কি, টেক্সট মেসেজ বা ভয়েস কল থেকে যেকোনও একটি বেছে নিতে হবে। এখান থেকে আপনি যে অপশন বেছে নেবেন অ্যাকাউন্টে লগইন করার সময় সেটি অনুযায়ীই আপনার পরিচয় যাচাই করা হবে। অর্থাৎ, যে অ্যাকাউন্টে প্রবেশ করতে চাচ্ছেন তার মালিক আপনিই কিনা তা এই প্রক্রিয়ার মাধ্যমেই যাচাই করবে গুগল কর্তৃপক্ষ।

৯. আপনার দ্বিতীয় ধাপটি বেছে নেওয়ার পর একটি মোবাইল নম্বর বাছাই করতে হবে। আপনার ফোন হারিয়ে গেলে বা দ্বিতীয় ধাপটি অকার্যকর হলে মোবাইল নম্বরটি আপনাকে অ্যাকাউন্টে প্রবেশ করতে সাহায্য করবে।

১০. এবার আপনার ফোনে একটি কোড আসবে। কোডটি দিয়ে প্রক্রিয়াটি চালু করুন।

১১. আপনি চাইলে পরের পেজে গিয়ে আরও ব্যাকআপ নির্বাচন করতে পারেন।

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম