‘ইনোভেশন হাব’ তৈরি করবে ইউজিসি ও আইডিয়া প্রকল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ১৭:৩৫আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭:৩৫

‘ইনোভেশন হাব’ তৈরিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি (ইউজিসি) কমিশন ও আইসিটি বিভাগের ‘আইডিয়া প্রকল্প’।

এরই আলোকে বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আইডিয়া প্রকল্প’র একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ও ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকে সই করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুর রাকিব ও ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান।

এ সময়ে উপস্থিত ছিলেন— বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান, ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন প্রমুখ।

ইউজিসি’র উদ্যোগে ‘মুজিব ১০০’ আইডিয়া প্রতিযোগিতা প্রতিবছর আয়োজিত হবে, যেখান থেকে প্রাপ্ত শীর্ষ ১০০ উদ্যোগকে ইনোভেশন হাবের মাধ্যমে মেন্টরিং ও গ্রুমিং করা হবে। ফলে এই স্টার্টআপরা তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের সিড ও গ্রোথ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবে। একইসঙ্গে, আইডিয়া প্রকল্প থেকে মুজিব ১০০ আইডিয়া থেকে সেরা ১০ স্টার্টআপকে আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটির মূল্যায়নের ভিত্তিতে ১০ লাখ টাকা করে অনুদান প্রদান করা হবে।

শুধু অনুদান প্রদান নয় বরং স্টার্টআপদের কল্যাণে তাদের প্রচারণা, দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন অ্যাকাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম