২১ ফেব্রুয়ারি থেকে মোবাইলে বাংলায় এসএমএস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২১, ২১:৪৬আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ২১:৪৬

মোবাইল ফোন অপারেটররা গ্রাহকদের বাংলায় এসএমএস পাঠাবে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মোবাইল মাধ্যমেও বাংলা প্রচলনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দেশের সব মোবাইল ফোন অপারেটরগুলোকে এই নির্দেশনা পাঠিয়েছে বলে জানা গেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার (২৬ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি থেকে মোবাইল অপারেটরগুলো তাদের সব তথ্য বাংলায় দেবে।’

জানা যায়, বিটিআরসির ২৫৫তম কমিশন বৈঠকে মোবাইল গ্রাহকদের বাংলায় এসএমএস পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এতে করে সর্বস্তরের গ্রাহকদের কাছে মোবাইল ফোন অপারেটরের পাঠানো তথ্য সহজে বোধগম্য হবে। তবে অপারেটরগুলোর কারিগরি দিক বাস্তবায়নের জন্য ২০ ফেব্রুয়ারি (২০২২) পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং ২১ তারিখ থেকে এটা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১২ অক্টোবর বিটিআরসি থেকে দেশের মোবাইল ফোন অপারেটগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

/এইচএএইচ/এপিএইচ/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম