বেসিসের নতুন কমিটি

টেক রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২১, ০০:০৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০০:০৩

তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠন অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশান শুটিং স্পোর্টস ফেডারেশনে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে এই ভোট।

১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জেনারেল সদস্য ক্যাটাগরির ৮টি পদের জন্য ২৪ জন প্রার্থী, অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরির ১টি পদের জন্য ২ জন প্রার্থী, অ্যাফিলিয়েট সদস্য ক্যাটাগরির ১টি পদের জন্য ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইন্টারন্যাশনাল ক্যাটাগরির ১টি পদের জন্য কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় এই পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে বিজয়ীরা হলেন জেনারেল সদস্য ক্যাটাগরিতে হাবিবুল্লাহ নেয়ামুল করিম, রাসেল টি. আহমেদ, মুশফিকুর রহমান, রাশাদ কবির, আবু দাউদ খান, এ কে এম আহমেদুল ইসলাম বাবু, সামিরা জুবেরি হিমিকা ও মো. মোস্তাফিজুর রহমান সোহেল। অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরিতে তানভীর হোসেন খান ও অ্যাফিলিয়েট সদস্য ক্যাটাগরিতে ফাহিম আহমেদ। এছাড়া ইন্টারন্যাশনাল সদস্য ক্যাটাগরিতে নির্বাচিত (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) হয়েছেন সৈয়দ মোহাম্মদ কামাল।

এবারের (২০২২-২৩) নির্বাচনে ৮৭৬ জন ভোটারের মধ্যে ৭১২ জন ভোট প্রদান করেন। নির্বাচনে জেনারেল ক্যাটাগরিতে ৫৫০, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৩০, অ্যাফেলি ক্যাটাগরিতে ৩০ জন ভোটার ভোট প্রদান করেন। আগামী মঙ্গলবার নির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে পদ বণ্টন করা হবে।

/এইচএএইচ/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম