দেশে ফোল্ডেবল স্মার্টফোন আনছে অপো

টেক ডেস্ক
০২ জানুয়ারি ২০২২, ২১:৫৪আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২১:৫৪

কিছুদিন আগে বিশ্বব্যাপী অপোর প্রথম ভাঁজযোগ্য ফ্ল্যাগশিপ ফোন নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল। হাতেগোনা যে কয়েকটি স্মার্টফোন কোম্পানি ভাঁজযোগ্য বা ফোল্ডেবল ফোন বাজারে এনেছে, সেই তালিকায় সর্বশেষ সংযোজন অপো। ফোনটি বাংলাদেশের বাজারে আসছে।

অপোর নতুন ফাইন্ড এন মোবাইলটিতে থাকছে ৭ দশমিক ১ ইঞ্চি ও ৫ দশমিক ৪৯ ইঞ্চির ডুয়াল ডিসপ্লে। ফোনটি আসছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ নিয়ে। এর প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ১৩ মেগাপিক্সেলের টেলিফটো এবং অপরটি হবে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর।  এ ছাড়াও সঙ্গে দেওয়া হয়েছে একটি এলইডি ফ্ল্যাশ।

ফাইন্ড এন ফোনটিতে চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটির সঙ্গে থাকছে ৮/১২ জিবি র‌্যাম এবং ২৫৬/৫১২ জিবি ফোন স্টোরেজ।

ফাইভ-জি মোবাইলটিতে আছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া ফাস্ট চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ, ১৫ ওয়াটের ওয়্যারলেস ও ১০ ওয়াটের রিভার্স চার্জ সিস্টেম।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম