টেলিটকের ফাইভ-জি টাওয়ার তৈরি করবে সামিট টাওয়ার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ১৯:৩৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৯:৩৫

মোবাইল ফোন অপারেটর টেলিটকের জন্য সারাদেশে টাওয়ার স্থাপন করবে সামিট টাওয়ার্স। এজন্য টেলিটকের সঙ্গে টাওয়ার শেয়ারিং নীতিমালার আওতায় চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১২ জানুয়ারি) রাজধানীর গুলশানে টেলিটকের প্রধান কার্যালয়ে সামিট টাওয়ার্স লিমিটেডের প্রধান শেয়ার হোল্ডার সামিট কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান মো. ফরিদ খানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন ও সামিট টাওয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আরিফ আল ইসলাম।

মো. সাহাব উদ্দিন জানান, দেশজুড়ে পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) নেটওয়ার্ক সেবা বিস্তারের লক্ষ্যে ২ হাজার ৫০০ বেজ স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সামিট কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান মো. ফরিদ খান বলেন, ইতোমধ্যে সামিট টাওয়ার্স লিমিটেড ৫৬টি জেলায় ৭০০ টাওয়ার নির্মাণ করেছে। বাকি জেলাগুলোতেও টাওয়ার সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম