এইসব সমস্যার সমাধানে খুচরা বিক্রেতাদের জন্য সব ধরনের পণ্য নিয়ে ২০১৯ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম মোকাম। বর্তমানে দেশের ৬০টির বেশি জেলায় নিরবচ্ছিন্নভাবে পণ্য সরবরাহ করছে মোকাম। যেকোনও প্রাকৃতিক দূর্যোগ কিংবা লকডাউনেও মোকাম নিশ্চিত করে মুদি দোকানির দোরগোড়ায় কাঙ্ক্ষিত পণ্যের নিশ্চয়তা। গ্লোবাল ইকোনমিক্স থেকে সবচেয়ে দ্রুতবর্ধমান বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্মের স্বীকৃতি পেয়েছে মোকাম।
কম সময়ে মোকামের এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান খুচরা ও পাইকারি বিক্রেতা এবং মোকাম পার্টনারদের। তাদের স্বীকৃতি দিতেই সম্প্রতি মোকাম পরিবার মেলা নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে মোকাম। ঢাকার পাইকারি ও খুচরা বিক্রেতা ও মোকাম পার্টনারদের মধ্য থেকে ৩৯ জনকে উপহার হিসেবে মোটর বাইক, স্মার্টফোন, দেশের বাইরে প্যাকেজ ট্যুর, পাঁচ তারকা হোটেলে ডিনারসহ প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, মোকাম দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান শপআপের একটি উদ্যোগ।-বিজ্ঞপ্তি









