বাল্ক ডিলিট ফিচার চালু করলো ইনস্টাগ্রাম

ইশতিয়াক হাসান
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৪

পোস্ট, কমেন্ট বা অন্যান্য অ্যাক্টিভিটিকে সহজেই সরানোর ব্যবস্থা করলো ইনস্টাগ্রাম। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাল্ক ডিলিট অপশন চালু করেছে যার মাধ্যমে কমেন্ট এবং পোস্টসহ অতীতের বিভিন্ন কর্মকাণ্ড একবারে মুছে ফেলা যাবে।

এনগেজেট জানায়, ফিচারটি পাওয়া যাবে ব্যবহারকারীর প্রোফাইলে “ইয়োর অ্যাক্টিভিটি” নামে।  মূলত অতীতে জমে থাকা বিভিন্ন কর্মকাণ্ডকে সহজেই সরিয়ে ফেলার উদ্দেশেই এই অপশনটি চালু করেছে ইনস্টাগ্রাম। অতীতেও অ্যাকাউন্ট ডিলিট না করে পোস্ট ডিলিট করা যেতো তবে সেটা একটা একটা করে। নতুন এই অপশনে অতীতের টাইমলাইন এবং স্টোরি পোস্ট সহজেই প্রিভিউ করে মুছে ফেলা সম্ভব। এছাড়া লাইক এবং অন্যদের ফিডে কমেন্টও রিভিউ করে ডিলিট করা যাবে।

এগুলোর পাশাপাশি আরও একটি শর্টকাট যোগ করা হয়েছে যার মাধ্যমে দেখা যাবে অ্যাপের ভেতর সার্চ ইতিহাস, অ্যাকাউন্টের অন্যান্য অ্যাক্টিভিটিসহ কোনও লিংকে কী পরিমাণ সময় ব্যয় করা হচ্ছে।

উল্লেখ্য, ইনস্টাগ্রামে এই পরিবর্তনটি প্রথম দেখা যায় গত ডিসেম্বরে। সেসময় জানানো হয় মূলত টিনএজারদের জন্য এমন ফিচার আনা হয়েছে। তারা কী ধরনের বিষয় ইনস্টাগ্রামে শেয়ার করছে তা বোঝার জন্য। আর চলতি মাসে যুবকদের জন্য সেফটি ফিচার বাড়ানোর ব্যাপারে অনেক মহল থেকে চাপ সৃষ্টি করতে থাকলে ফিচারটি আবারও চালু করতে হয় ইনস্টাগ্রামকে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম