মৃন্ময়ীদের নিয়ে স্প্রিং মিট-আপ উদযাপন করলো টু আওয়ার জব

টেক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৮

নারীদের ঘরে বসে কাজ করার প্ল্যাটফর্ম ‘দি টু আওয়ার জব ডটকম’ প্রথমবারের মতো মৃন্ময়ীদের প্রতিজ্ঞা করানোর মধ্য দিয়ে উদযাপন করলো স্প্রিং মিট-আপ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠান আয়োজন করে উদযাপন করা হয় স্প্রিং মিটআপ।

এর আয়োজক ছিল দি টু আওয়ার জব ডটকম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমেন ইন ই-কমার্সের (উই) প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা। অতিথি ছিলেন ফরট্রেস ভেঞ্চার্স’র ব্যবস্থাপনা পরিচালক সামিয়া আফরীন প্রমুখ।

উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলে একে একে চলে আইস ব্রেক সেশন এবং মৃন্ময়ী কথা দাও পর্ব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রিল্যান্সার মহসিনা তাবাসসুম, কনটেন্ট ও কপিরাইটার সুরাইয়া ইসলাম ও সাবিহা বিনতে খাদিজা। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। মার্কেটপ্লেসেও সফলতা দেখিয়েছেন তিনি। আরও ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জান্নাতুল ফেরদৌস এশা, সায়মা আক্তার ও নোলক।

অনুষ্ঠানটির আয়োজক সানজিদা খন্দকার জানান, একাত্ম হয়ে পরস্পর সহযোগিতার মাধ্যমে যেকোনও কাজ করা সম্ভব। প্রতিজ্ঞার মূল বিষয় হলো, মৃন্ময়ীদের এগিয়ে যাওয়ার পথে কোনও বাধা এলে তারা যেন তা পেরোতে পারেন। বিজ্ঞপ্তি

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম