বাংলাদেশসহ কয়েকটি দেশের ভ্যাকসিনবিরোধী গ্রুপ বাতিল করলো ফেসবুক

ইশতিয়াক হাসান
১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৭

বাংলাদেশ, ভিয়েতনাম, রোমানিয়াসহ কয়েকটি দেশের ভ্যাকসিনবিরোধী ট্রাকার প্রটেস্ট গ্রুপ বাতিল করেছে ফেসবুক। আমেরিকার ভ্যাকসিনবিরোধী গ্রুপ ফ্রিডম কনভয় কানাডাসহ বিভিন্ন দেশে যে বিঘ্ন সৃষ্টি করছে, তারই ধারাবাহিতকায় কিছু বিদেশি গ্রুপ ব্যবসায়িক স্বার্থে এমন কিছু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। সেসব পেজগুকেই বাতিল করেছে ফেসবুক।

ফেসবুক জানায়, অনেক গ্রুপই সম্প্রতি তাদের নাম বদলে ট্রাকার, ফ্রিডম এবং কনভয় ইত্যাদি নাম নিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। এরকম অনেক পেজই ট্রাম্পপন্থী এবং ভ্যাকসিনবিরোধী পণ্য বিক্রি করছিল বলে জানায় সংবাদ মাধ্যম এনগেজেট।

মেটার এক মুখপাত্র জানান, যারা ধারাবাহিকভাবে আমাদের বিধিনিষেধ লঙ্ঘন করছে, সেসব অ্যাকাউন্ট আমরা রিমুভ করে দিচ্ছি। প্রতিষ্ঠানটি আরও জানায়, গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন দেশের স্প্যামাররা যেসব পেজ চালিয়ে আসছে সেগুলোও ধরে ধরে সরিয়ে দিচ্ছি।

এনগেজেট জানায়, ভ্যাকসিনবিরোধী গ্রুপটি পুরো আমেরিকায় আন্দোলন ছড়ানোর পরিকল্পনা করেছিল। তারা এই আন্দোলনে ফেসবুক, টেলিগ্রাম ও জেলো নামের ভয়েস চ্যাট অ্যাপ ব্যবহার করে আসছিল। এসব ব্যবহার করে তারা তাদের সদস্যদের জানায়, আগামী ৫ মার্চ ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলসে জড়ো হতে।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম