‘বাংলায় গুণগত কনটেন্ট নিশ্চিত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:২২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:২২

প্রযুক্তিতে বাংলার ব্যবহার আরও এগিয়ে নিতে গুণগত কনটেন্ট নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার (১৯ ফেব্রুয়ারি) মোবাইল ফোন অপারেটর রবি আয়োজিত ‘প্রযুক্তিতে বাংলার ব্যবহার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, ভাষা নদীর মতো বহমান। ভাষার কিছু অপব্যবহার সত্ত্বেও প্রবহমান নদীর মতো বাংলা আপন গতিতে চলবে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের কাজ তরুণ প্রজন্মকে সংশ্লিষ্ট করে প্রযুক্তির মাধ্যমে এর অগ্রগতি নিশ্চিত করা।

তিনি আরও বলেন,  গবেষণার মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প-এর আওতায় ইতোমধ্যে মোট ১৬টি টুল উন্নয়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু ভাষা নয়, আমাদের বর্ণমালাকেও ভালবাসতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশই বাংলার রাজধানী। বাংলা ভাষাকে এগিয়ে নিতে আমাদেরই কাজ করতে হবে। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসি’র সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। মূল প্রবন্ধে তিনি বলেন, মোবাইল আর্থিক সেবা বাংলায় সহজলভ্য হওয়ার কারণেই দেশের আর্থিক অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে। প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার যত বাড়বে, ডিজিটাল বিভক্তিও তত দূর হবে বলে তিনি জানান।

বিজয় ডিজিটাল-এর প্রধান নির্বাহী জেসমিন জুঁই বলেন, প্রযুক্তিতে বাংলার ব্যবহার ত্বরান্বিত করতে আমাদের উপলদ্ধির জায়গা থেকে কাজ করতে হবে। বিজয় ডিজিটালের আওতায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকের পাঠগুলো উপস্থাপন করছি। সেই উপস্থাপন বাংলায় বলেই আমরা তাদের কাছাকাছি পৌঁছাতে পারছি।

রবি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, জাতীয় কল সেন্টার ৩৩৩ শুরু হয়েছিল রবি’র অর্থায়নে এবং কারিগরি সহায়তায়। হাতে-কলমে বাংলায় কারিগরি শিক্ষা দেওয়ার জন্য শিগরিরই আমরা আরেকটি প্রকল্প হাতে নেবো। প্রযুক্তিতে বাংলার ব্যবহারকে সহজলভ্য করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সমাপনী বক্তব্যে রবির ভারপ্রাপ্ত সিইও রিয়াজ রশীদ বলেন, প্রযুক্তিতে বাংলাকে এমন ভাবে ব্যবহার করতে হবে যেন মানুষ সহজে বুঝতে ও ব্যবহার করতে পারে।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম