নর্থ আমেরিকান বেঙ্গলি সম্মেলন ঘিরে অনেক প্রত্যাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ১৯:১৬আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৯:১৬

নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স-২০২২ বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা হয়েছে বুধবার (৯ মার্চ)। রাজধানীর আগারগাঁওয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠক।

সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, এ সম্মেলন হবে অনেক পাওয়ার এক উদ্যোগ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ফ্রেন্ডস অব বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান সমন্বয়ক এএসএম শামসুল আরেফিন, নর্থ আমেরিকান বেঙ্গলি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মিলান কুমার অয়ন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষসহ নর্থ আমেরিকান বেঙ্গলি সোসাইটি ও আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জানানো হয় এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ এবং নর্থ আমেরিকার বাঙালি ব্যবসায়ী ও বাংলাদেশি আইটি পেশাজীবীদের সঙ্গে সেতুবন্ধন তৈরি হবে। ব্যবসায়ীদের মধ্যে বিনিয়োগ আহরণে সহযোগিতা আদান-প্রদানের লক্ষ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হবে বলে সভায় জানানো হয়।

সম্মেলনের মাধ্যমে উদ্ভাবন কার্যক্রম জোরদার, স্টার্টআপদের মেনটরিং, কোচিং এবং বাংলাদেশি বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ব্যবসার গন্তব্য হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বব্যাপী আরও সুদৃঢ় হবে। এছাড়া তরুণ প্রজন্মের মেধাবীদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে আমেরিকার বাংলাদেশি কমিউনিটির মধ্যে যোগাযোগের পথ সুগম হবে বলেও জানানো হয়।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম