সবুজ রংয়ের আইফোন আনছে অ্যাপল। সম্প্রতি শুরু হওয়া অ্যাপলের প্রি-বুকিং এ এম১ চিপের আইপ্যাড এয়ার এবং আইফোন এসই ছাড়াও শুরু হয়েছে আইফোন ১৩ সিরিজের সবুজ সংস্করণ। এ নিয়ে নন প্রো মডেলের মোট কালার হলো ছয়টি। অপরদিকে ১৩ প্রো এবং প্রো ম্যাক্স-এর রয়েছে মোট ৫টি শেড। আপাতত অ্যালপাইন গ্রিন রংটি অ্যাপলের ওয়েবসাইটে প্রি-বুক করা যাবে।
এনগেজেট জানায়, আইফোন ১৩ মিনি এবং আইফোন ১৩-এর একটি শেড হচ্ছে পাতা সবুজ। অপরদিকে, প্রো ফ্ল্যাগশিপ সেটটিতে ব্যবহার করা হয়েছে ফ্রস্টেড ফিনিশ যা রিজেক্ট স্মাজের থেকে উন্নত। রংটিকে হালকা বিবর্ণ করা হয়েছে। আনা হয়েছে একটু মেটালিক ভাব।
নতুন আইফোনে এছাড়া আর কোনও পার্থক্য নেই বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। এর আরেকটি শেড রয়েছে যা প্রায় দেখতে কালোর মতোই। শেডটিকে বলা হচ্ছে “অফ গ্রিন”।









