ফোরজি সেবায় এগিয়ে রবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ২০:৩০আপডেট : ১৬ মার্চ ২০২২, ২০:৩০

মোট গ্রাহকের ৪৪ দশমিক ৪ শতাংশ গ্রাহক নিয়ে ২০২১ সালে ফোরজি সেবায় নেতৃত্ব আরও সুসংহত করেছে রবি। ২০২১ সালে রবি’র মোট গ্রাহকের ৭৩ দশমিক ৭ শতাংশ গ্রাহকই ছিলেন ইন্টারনেট ব্যবহারকারী, যা এ খাতে সর্বোচ্চ। বুধবার (১৬ মার্চ) ২০২১ সালের আর্থিক ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে অপারেটরটি। ২০২১ সালে রবির ডাটা ব্যবহারকারীরা গড়ে প্রতি মাসে ৪ জিবি ডাটা ব্যবহার করেছেন।  

কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে রবি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও সিএফও এম রিয়াজ রশীদ বলেন, মার্কেটে আমাদের প্রবৃদ্ধির কৌশল ধারাবাহিকভাবে কাজ করায় আমরা আনন্দিত। ২০২১-সহ টানা তিনবছর রবি টেলিকম খাতে সর্বোচ্চ আয় বৃদ্ধির হার নিশ্চিত করেছে।

মুনাফার প্রসঙ্গে তিনি বলেন, ২০২১ সালে মুনাফা অর্জন করতে পারলেও ২ শতাংশ ন্যূনতম করের ফলে গুরুতর ক্ষতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এই অযৌক্তিক করের বাধ্যবাধকতা না থাকলে আমাদের মুনাফা ১৮০ কোটি টাকার পরিবর্তে ৩৪৩ কোটি টাকা হতো।

তিনি আরও বলেন, ২ শতাংশ ন্যূনতম কর প্রত্যাহার করা হলে আমরা ২০২১ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৬৩ কোটি টাকা বেশি মুনাফা করতে পারতাম।

২০২১ সালে রবি আয় করেছে ৮ হাজার ১৪২ কোটি টাকা।  ২০২১ সালে রাষ্ট্রীয় কোষাগারে ৪ হাজার ৫৭৫ কোটি টাকা জমা দিয়েছে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্টে রবি আজিয়াটা চ্যাম্পিয়ন
রবির আর্থিক কার্যক্রম অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম