দেশে নিরাপত্তা নজরদারি সরঞ্জাম তৈরি করবে হিকভিশন

টেক ডেস্ক
২৭ মার্চ ২০২২, ১৯:৪৯আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৯:৪৯

দেশে নিরাপত্তা নজরদারি সরঞ্জাম তৈরি হবে। বিশ্বের শীর্ষস্থানীয় নিরাপত্তা নজরদারি সলিউশন ব্র্যান্ড হিকভিশন নিরাপত্তা নজরদারি যন্ত্রপাতি তৈরি করবে এই দেশে। 

সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে এই কারখানার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ এবং হিকভিশন সাউথ এশিয়ার প্রেসিডেন্ট হুগো হুয়াং। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সেল টেকনোলজিস লিমিটেড এবং এক্সেল ইন্টেলিজেন্ট সলিউশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

উদ্বোধনী অুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, এই উৎপাদন কারখানা স্থাপন তার উদাহরণ।

অনুষ্ঠানে হিকভিশন সাউথ এশিয়ার প্রেসিডেন্ট হুগো হুয়াং বলেন, চীনের বাইরে ব্রাজিল ও ভারতের পর তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে হিকশিভন ব্র্যান্ডের পণ্য উৎপাদন শুরু হলো। এতে কারিগরী সহায়তা দিতে পেরে আমরা আনন্দিত।

এক্সেল টেকনোলজিস লিমিটেড ও এক্সেল ইন্টেলিজেন্ট সলিউশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বাংলাদেশের প্রথম নিরাপত্তা নজরদারী সরঞ্জামের উৎপাদন কারখানা উদ্বোধনের মধ্য দিয়ে দেশের আইসিটি শিল্প এবং মেড ইন বাংলাদেশ’র অগ্রগিতিতে এক নতুন যুগের সূচনা হলো। আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে অধিক পরিমাণে হিকভিশন সিকিউরিটি ক্যামেরা ও আনুষঙ্গিক স্টোরেজসহ অন্যান্য যন্ত্রাংশ উৎপাদন শুরু করা যাবে। তাতে নিরাপত্তা নজরদারী যন্ত্রপাতির দেশীয় চাহিদা মিটিয়ে অচিরেই রফতানি করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বড় আকারে নিরাপত্তা নজরদারী যন্ত্রপাতিসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস এবং নেটওয়ার্কিং, টেলিকম, এআই ও রোবটিকস যন্ত্রপাতি তৈরির জন্য কারখানা স্থাপনের জন্য এক্সেল ইন্টেলিজেন্ট সলিউশন্স লিমিটেডের নামে ইজারা দেওয়া দুই একর জমিতে মাটিভরাটসহ উন্নয়ন কাজ শুরু হয়েছে।  

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম