দেশের ৩২৮টি পৌরসভায় ডিজিটাল সার্ভিস চালুর উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২২, ১৯:২০আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৯:২০

দক্ষিণ কোরিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সারা দেশের ৩২৮টি পৌরসভায় ডিজিটাল সার্ভিস বাস্তবায়নের লক্ষ্যে ন্যাশনাল মিনিউসিপাল ডিজিটাল সার্ভিস প্রজেক্ট বাস্তবায়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছা উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা.বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর ইয়ং-আহ দোহ প্রমুখ।

সভায় ইতোপূর্বে একটি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভায় পাইলটিং ৫টি সার্ভিসের সঙ্গে হোল্ডিং ট্যাক্স অ্যাসেসমেন্ট ও পাবলিক কমপ্লেন— এ দুটি সার্ভিসসহ ৭টি সার্ভিস দেশের বিদ্যমান ৩২৮টি পৌরসভায় বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় নতুন আরও ৫টি সার্ভিস যোগ করার জন্য আইসিটি প্রতিমন্ত্রী কোইকার প্রতি অনুরোধ জানান। প্রকল্পটি বাস্তবায়নের জন্য অনুদান হিসেবে কোইকা আর্থিক সহায়তা প্রদান করবে। উল্লেখ্য, কারিগরি সহায়তা প্রকল্পটি দক্ষিণ কোরিয়া সরকার অনুমোদন করেছে। অনুদানকৃত অর্থের পরিমাণ ৮.৫ মিলিয়ন ডলার। প্রকল্পটি এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহযোগিতায় এবং আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে বাস্তবায়িত হবে।

ইতোপূর্বে পাইলটিং ৫টি সার্ভিস সফলভাবে বাস্তবায়িত হওয়ায় কোইকা এই অর্থ প্রদানে এগিয়ে এসেছে। এই সভা শেষে বর্তমান সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নের অংশ হিসেবে জাপানের অর্থায়নে স্মার্ট বাংলাদেশ ভিশন মাস্টারপ্ল্যান বাস্তবায়নের বিষয়ে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম