বাংলাদেশ এখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২২, ১৫:৫২আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৫:৫২

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ এখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে। সরকারের ডিজিটাল প্রযুক্তিবান্ধব নীতির ফলে ১৪টি মোবাইল উৎপাদনকারী কোম্পানি দেশে মোবাইল সেট উৎপাদন করছে। মেড ইন বাংলাদেশ মোবাইল সেট দেশের শতকরা প্রায় ৭০ ভাগ চাহিদা মেটাতে সক্ষম।

রবিবার (১০ এপ্রিল) ঢাকার একটি হোটেলে বাংলাদেশের কারখানায় তৈরি থেকে উৎপাদিত অপ্পো মোবাইল ফোনের নতুন মডেল এফ২১-প্রো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকারের প্রযুক্তিবান্ধব নীতির ফলে দেশে বিশ্ব মানের ১৪টি মোবাইল কোম্পানি মোবাইল ফোন কারখানা স্থাপন করেছে এবং আরও চারটি কারখানা স্থাপন পাইপ লাইনে আছে। এরই ধারাবাহিকতায় আমরা নেপাল ও নাইজেরিয়াসহ বিশ্বের বহুদেশে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার রফতানি করছি।

তিনি মোবাইলের ডাটাকে (ইন্টারনেট) মেয়াদহীন করতে টেলিকম অপারেটরদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি টাকা দিয়ে ডাটা কিনবো যতদিনে খুশি ব্যবহার করবো। বাজার থেকে চাল কিনলে দোকানদার কি আমাকে শর্ত দেয় যে সাত দিনে চাল খেয়ে শেষ করতে হবে।’

মন্ত্রী প্রশ্ন করেন, ‘অপারেটরের নেটওয়ার্ক ঠিক না থাকলে আমি কি মেয়াদের মাঝে আমার ডাটা ব্যবহার করতে পারবো?’ মন্ত্রী টেলিটককে ধন্যবাদ দিয়ে সবাইকে টেলিটকের মতো মেয়াদহীন ডাটার প্যাকেজ তৈরির আহ্বান জানান।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’র প্রধান নির্বাহী ড্যামন ইয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

অপো এফ২১ প্রো

অনুষ্ঠানে ড্যামন ইয়াং বলেন, আকর্ষণীয় ডিজাইন ও অত্যাধুনিক ফিচারের জন্য অপোর এফ সিরিজের লাইফস্টাইল সেন্ট্রিক ডিভাইসগুলোর বেশ সুনাম রয়েছে। এফ২১ প্রো ডিভাইসটিও এর ব্যতিক্রম নয়।

উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, অপো এফ২১ প্রো ডিভাইসটির সামনের ক্যামেরায় আইএমএক্স৭০৯ ও আরজিবিডব্লিউ সেন্সর টেকনোলজির ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে। ডিভাইসটিতে ইনোভেশন ও আর্টের সমন্বয় রয়েছে, যেখানে ডিজাইনে নতুনত্ব আনার ক্ষেত্রে টপ-নচ ফিচার ব্যবহার করা হয়েছে। বোল্ড ফ্ল্যাট-এজ আউটলুক সহ স্লাইসড ক্যামেরা ডিজাইনের সমন্বয়ে তৈরি এ ডিভাইসটি দেখতে বেশ আকর্ষণীয়। লিচি গ্রেইন লেদার ম্যাটেরিয়ালের এ ডিভাইসটি পানি প্রতিরোধী এবং এ ডিভাইসটিতে আঁচড়ও পড়বে না।

এটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এনএম অক্টা-কোর প্রসেসর ও র‌্যাম এক্সপেনশন প্রযুক্তিসহ (৫ জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানো যাবে) ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। এছাড়া ডিভাইসটিতে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৬.৪ ইঞ্চি ৯০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।

নতুন এফ২১ প্রো ডিভাইসটির দাম ২৭ হাজার ৯৯০ টাকা। আগামী ১১ এপ্রিল থেকে এটি প্রি- অর্ডার করা যাবে এবং ১৮ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম