মেটাভার্সে অর্থ উপার্জনের টুল পরীক্ষা চালাচ্ছে মেটা

ইশতিয়াক হাসান
১২ এপ্রিল ২০২২, ১৯:৩৪আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৯:৩৪

ডিজিটাল সম্পদ বিক্রির জন্য টুলের পরীক্ষা চালাচ্ছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মেটাভার্সে ভার্চুয়াল রিয়েলিটি হরাইজন ওয়ার্ল্ডস তৈরির একটি অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বিবৃতিতে মেটার পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে হাত দিয়ে কাজ করার কিছু টুল বের করা হবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়ালে ক্লাস, গেমস, ফ্যাশন একসেসরিজ— এগুলো বানাতে পারবে। তবে এগুলো ভিআর হেডসেটে পাওয়া যাবে। আর এই টুল দিয়ে বিভিন্ন একসেসরিজ বানিয়ে ব্যবহারকারীরা তা বিক্রি করতে পারবেন।

সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, মেটা ক্রিয়েটর বোনাস নামে আরও একটি প্রোগ্রামের পরীক্ষা চালাচ্ছে আমেরিকার একদল হরাইজন ওয়ার্ল্ড ব্যবহারকারীদের ওপর। এই প্রোগ্রামের আওতায় ব্যবহারকারীদের প্রতি মাসে মেটার নতুন টুল ব্যবহার করার ওপরে টাকা দেবে। জাকারবার্গ জানান, আমরা এখানে বিস্ময়কর একটি পৃথিবী বানাতে চাই। আর এটিকে সফল করতে প্রচুর ক্রিয়েটর দরকার, যারা নিয়মিত কাজ করবেন।

মেটা সম্প্রতি ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটি খাতে প্রচুর বিনিয়োগ করছে। মূলত ভবিষ্যতের মেটাভার্সের সঙ্গে পাল্লা দিতে তাদের এই বিনিয়োগ। এটি হবে ভার্চুয়াল পরিবেশের একটি নেটওয়ার্ক, যেখানে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা প্রবেশ করে তাদের কাজ এবং খেলাধুলা করবে। প্রতিষ্ঠানটি এমন একটি ভার্চুয়াল জগত তৈরি করছে, যেখানে ভূমি, স্থাপনা, অ্যাভাটার এমন নাম পর্যন্ত বেচা-কেনা করা যাবে বলে মন্তব্য করেছে রয়টার্স।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম