ভিসিপিয়াব’র নতুন সভাপতি শামীম আহসান

টেক ডেস্ক
১৩ এপ্রিল ২০২২, ১৮:১১আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৮:১১

পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার শামীম আহসান ২০২২-২৪ মেয়াদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন। শামীম বাংলাদেশ অ্যাসোসিয়েশন সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’র চেয়ারম্যান ড. জিয়া ইউ আহমেদ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিফ বাংলাদেশ ভেঞ্চারসের ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ ও বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম।

মঙ্গলবার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের চেয়ারম্যান আফতাব উল ইসলাম ২০২২-২০২৪ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

বোর্ডের অন্য পরিচালকরা হলেন, ভেলোসিটি এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, এসবিকে টেক ভেঞ্চার’র ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডর চিফ ইনভেস্টমেন্ট অফিসার তানভীর আলী, অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কেএইচ আসাদুল ইসলাম; আইডিএলস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর জেনারেল ম্যানেজার জাভেদ নূর।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম