হোয়াটসঅ্যাপে লাস্ট সিন নির্দিষ্ট মানুষকে দেখানোর সুযোগ আসছে

ইশতিয়াক হাসান
১৭ এপ্রিল ২০২২, ২০:৪২আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২০:৪২

কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ ইমোজি রিঅ্যাকশনের ফিচার চালু করেছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি কিছুদিনের মধ্যই নতুন আরও একটি ফিচার চালু করবে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের আইওএস বেটা সংস্করণে নতুন একটি ফিচার এসেছে। এতে ব্যবহারকারীর কন্ট্যাক্টে থাকা নির্দিষ্ট কিছু ব্যক্তিকে তার লাস্ট সিন দেখার অনুমতি দিতে পারবে। এমনটি জানিয়েছে ডব্লিউএবিটাইনফো।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, লাস্ট সিন হলো এমন একটি ফিচার, যার মাধ্যমে ব্যাবহারকারী সর্বশেষ কখন অ্যাপটিতে প্রবেশ করেছিল সেটা দেখা যায়। অপর প্রান্তের ব্যক্তি যদি বুঝতে চায়, সেই ব্যবহারকারী তার দেওয়া মেসেজটি পড়েছেন কিনা, তার জন্য লাস্ট সিন অপশনটি দেখলেই হয়। কেননা, ব্যবহারকারী যদি তার রিড রিসিপ্ট অপশন বন্ধও রাখে তাহলেও লাস্ট সিন দেখে বোঝা যায় যে, মেসেজটি পাঠানোর পরে তিনি অ্যাপটিতে প্রবেশ করেছেন কিনা।

এজন্য হোয়াটসঅ্যাপ তার আইওএসের বেটা সংস্করণ ২২.৯.০.৭০ -এর প্রাইভেসি সেটিংসে নতুন মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্ট অপশন চালু করেছে লাস্ট সিন সেকশনের ভেতরে। ডাব্লিউএবিটাইনফো জানায়, এই লিস্টে কাউকে অ্যাড করা মানেই লাস্ট সিন দেখার অনুমোদন থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে। এছাড়া অ্যাপটির প্রোফাইল ফটো এবং অ্যাবাউট সেকশনে প্রাইভেসির নিয়ন্ত্রণ আরও  বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
হোয়াটসঅ্যাপের মতো নতুন মেসেজিং অ্যাপ আনছে এক্স, থাকছে যেসব সুবিধা
হোয়াটসঅ্যাপে আসছে ‘স্পয়লার’ ফিচার, ট্যাপ না করলে দেখা যাবে না বার্তা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক