অ্যাপ শিল্প কত বড় হবে?

দায়িদ হাসান মিলন
০৮ মে ২০২২, ২০:৩৩আপডেট : ০৮ মে ২০২২, ২০:৩৩

বিশ্বজুড়ে অ্যাপ শিল্পের বিস্তৃতি বেড়েই চলেছে। ২০২১ সালে আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেম মিলে রেকর্ড পরিমাণ অ্যাপ ডাউনলোড হয়েছে। পাশাপাশি অ্যাপ খাতে খরচও বাড়িয়েছেন ব্যবহারকারীরা। বছর শেষে সর্বশেষ এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি বলছে, অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে-স্টোরে বৈশ্বিক ব্যয় বেড়ে ১৩৫ বিলিয়ন ডলারে পৌছেছে। থার্ড পার্টি অ্যাপ স্টোরের হিসাব যুক্ত হলে এই অর্থের পরিমাণ আরও বাড়বে। ২০২০ সালের চেয়ে ২০২১ সালে অ্যাপ ডাউনলোড হয়েছে ১০ বিলিয়নেরও বেশি। সব মিলিয়ে ২০২১ সালে ১৪০ বিলিয়ন অ্যাপ ইনস্টল করেছেন ব্যবহারকারীরা। 
অ্যাপ শুধু অলস সময় ব্যয় করার মাধ্যম নয়, বরং এটি বিশাল এক ব্যবসার ক্ষেত্রও। ২০১৯ সালে মোবাইল ফোনকে কেন্দ্র করে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ছিল ৫৪৪ বিলিয়ন ডলারের যা অন্য প্রতিষ্ঠানগুলোর (যারা মোবাইল ফোনকে কেন্দ্র করে অ্যাপ তৈরি করে না) চেয়ে সাড়ে ৬ গুণ বেশি। এ কারণে মোবাইল ফোনকে কেন্দ্র করে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ বাড়ছে উল্লেখযোগ্যহারে।
সূত্র: টেকক্রাঞ্চ

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে কেনা যাবে জ্বালানি তেল
অ্যাপের মাধ্যমে মিলবে তেল
জ্বালানি বিতরণে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম