বাংলাদেশে একাডেমি স্থাপন করবে ওরাকল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২২, ১৮:৫৪আপডেট : ২১ মে ২০২২, ১৯:০১

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল করপোরেশন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বাংলাদেশের মাটিতে স্থাপন করতে যাচ্ছে ওরাকল একাডেমি।

সিঙ্গাপুরে অবস্থিত ওরাকল অফিসে শুক্রবার (২০ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান প্রতিষ্ঠানটির জাপান ও এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট মি. গ্যারেট।

তাছাড়া, আইসিটি বিভাগের সঙ্গে যৌথ অংশীদারিত্বে বাংলাদেশ আয়োজন করবে জাতীয় পর্যায়ের হ্যাকাথন।

কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পণ্যতে পারদর্শী এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশের ই-গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য জি-ক্লাউড স্থাপনে এরই মধ্যে ৪ টায়ার ডেটা সেন্টারে বিনিয়োগ করেছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন স্টার্টআপ বাংলাদেশে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, ওরাকল ক্লাউড প্ল্যাটফর্মের সিনিয়র সেলস ডিরেক্টর অ্যানি টিও এবং ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবসার কান্ট্রি ডিরেক্টর। এসময় ওরাকলের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর ওরাকলে কর্মরত বেশ কয়েকজন বাংলাদেশির সঙ্গে দেখা করেন আইসিটি প্রতিমন্ত্রী।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের