উইন্ডোজ ১১-এ চলছে অ্যান্ড্রয়েডের পরীক্ষা

ইশতিয়াক হাসান
২১ মে ২০২২, ২২:১৩আপডেট : ২১ মে ২০২২, ২২:১৩

মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১১-এ অ্যান্ড্রয়েড ১২.১-এর পরীক্ষা চালাচ্ছে। মূলত উইন্ডোজকে আরও ব্যবহার উপযোগী করতে এ পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ভার্জ। অ্যান্ড্রয়েডসহ উইন্ডোজের এই সাবসিস্টেমটি আপাতত পাওয়া যাচ্ছে শুধু উইন্ডোজ ইনসাইডারে।

পরীক্ষা সফল হলে ধরে নেওয়া যাবে যে নতুন পিক্সেল ফোন ছাড়া কম্পিউটারেই অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন সংস্করণ চলে আসবে। আপডেট থেকে এটাও দেখা যাবে যে কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপগুলো উইন্ডোজে চলে।

এক্ষেত্রে পপআপ ম্যাসেজগুলো উইন্ডোজের ম্যাসেজে চলে আসবে। টাস্কবারে দেখা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীর মাইক্রোফোন অথবা লোকেশন ব্যবহার করছেন কি-না।

মাইক্রোসফট জানায়, এর সেটিংস অ্যাপকে সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে। গ্রুপিং করে এমন করা হয়েছে যেন একের ভেতর সবই পাওয়া যায়। তবে এখনও এটি চালাতে গেলে প্রচুর বাগ পাওয়া যাবে এবং ক্র্যাশ হওয়ার আশঙ্কাও রয়েছে।

/এইচএএইচ /এফএ/
সম্পর্কিত
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
ডেভেলপারদের জন্য ‘রেডি-টু-কোড’ উইন্ডোজ আনলো মাইক্রোসফট
পিসির সুরক্ষার জন্য কখন লাগবে আলাদা অ্যান্টিভাইরাস?
সর্বশেষ খবর
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার