কাস্টমার বিজনেস চ্যাট ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

ইশতিয়াক হাসান
২৩ মে ২০২২, ২০:৪২আপডেট : ২৩ মে ২০২২, ২০:৪২

ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য বিজনেসে নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ। মেসেজিং এই সিস্টেমটিকে শপিং ফোকাসড করার জন্য এমন আরও ফিচার আনছে মেটা। ক্লাউডভিত্তিক এই প্ল্যাটফর্মে ছোটাখাটো ব্যাবসাকে আরও উৎসাহিত করার জন্য সার্ভিসটিকে ফ্রি রাখা হয়েছে বলে জানায় বিবিসি।

মার্ক জাগারবার্গ বলেছেন, এই ডেভেলপমেন্টটি প্রতিষ্ঠানগুলোকে তাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। ব্যবসায়ে সর্বোত্তম অভিজ্ঞতা হলো— মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা। প্রতি সপ্তাহে এক বিলিয়নেরও বেশি ব্যবহারকারী মেসেজিং সার্ভিসের বিজনেস অ্যাকাউন্টটি ব্যবহার করছে।

তারা এর মাধ্যমে ছোটখাটো পণ্য থেকে শুরু করে অনেক বড় পণ্য পর্যন্ত কিনছে। এখানে এপিআই ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে উভয় পক্ষের মানুষ একে অপরের সঙ্গে কথা বলতে পারছে। এখন থেকে প্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে কাস্টমার সার্ভিসও চালাতে পারবে। আবার কাস্টমাইজড ড্যাশবোর্ড তৈরি করে এটিকে ক্রেতাদের কাছে আরও সহজভাবে উপস্থাপনের ব্যবস্থাও রয়েছে।

মেসেজভিত্তিক চার্জের ব্যবস্থা করে এর মাধ্যমে আয় করা সম্ভব বলেও মন্তব্য করেছে বিবিসি। হোয়াটসঅ্যাপ জানায়, ভবিষ্যতে পেইড ফিচারের মাধ্যমে তারা নতুন প্রিমিয়াম পরিষেবার পরিকল্পনা করছে।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
হোয়াটসঅ্যাপের মতো নতুন মেসেজিং অ্যাপ আনছে এক্স, থাকছে যেসব সুবিধা
হোয়াটসঅ্যাপে আসছে ‘স্পয়লার’ ফিচার, ট্যাপ না করলে দেখা যাবে না বার্তা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম