প্রয়োজনীয় পাঁচটি ওয়েবসাইট

দায়িদ হাসান মিলন
২৭ জুন ২০২২, ০৯:২৭আপডেট : ২৭ জুন ২০২২, ০৯:২৭

ইন্টারনেটে লাখো-কোটি ওয়েবসাইট আছে। জনপ্রিয় কিছু সাইট আমাদের পরিচিত। এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো খুব প্রয়োজনীয় কিংবা বিপদে কাজে লাগতে পারে। দরকারি ও অনন্য এসব সাইট খুঁজে পাওয়া সহজ নয়। আপনাদের জন্য থাকছে দরকারি কয়েকটি সাইটের নাম।

হ্যাভ আই বিন পনড: আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা তা জানাবে এই ওয়েবসাইট। বিশেষ করে আপনার মেইল বা ফোন নম্বরসহ অন্যান্য তথ্য ফাঁস হয়েছে কিনা তা জানতে পারবেন এই সাইটের মাধ্যমে।

প্রিন্ট ফেন্ডলি: মাঝেমধ্যেই প্রিন্ট করতে গিয়ে ঝামেলায় পড়তে হয়। আবার কোনও ফাইল পিডিএফ করতে গিয়েও সমস্যায় পড়েন অনেকে। এসব সমস্যা থেকে মুক্তি দেবে প্রিন্ট ফ্রেন্ডলি সাইট।

কিডল: কিডল হলো শিশুদের গুগল। শিশুদের জন্য উপযোগী যেকোনও ছবি, ভিডিও ইত্যাদি পাওয়া যাবে এখানে।

ম্যাথওয়ে: ম্যাথ বা গণিত পছন্দ করেন না এমন শিক্ষার্থীদের জন্য সাইটটি তৈরি করা হয়েছে। এখানে মূলত বীজগণিতের সমাধান পাওয়া যায়। ব্যবহারকারীরা সমস্যাটি লিখে এন্টার বাটনে চাপ দিলেই সমাধান দেওয়া হয়।

পিক্সাবে: অনেক সময় বিভিন্ন কারণে আমাদের নানা ধরনের ছবির প্রয়োজন হয়। যেমন- নিজের ওয়েবসাইট বা প্রজেক্টে। এসব ক্ষেত্রে এই সাইট থেকে আপনি কপিরাইট মুক্ত ছবি পাবেন। সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ের বিদায়, কোয়ার্টারে মরক্কোর অপেক্ষায় ফ্রান্স 
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ের বিদায়, কোয়ার্টারে মরক্কোর অপেক্ষায় ফ্রান্স 
অভিযানে গিয়ে স্বর্ণ চুরি, বরখাস্ত হয়ে দুই পুলিশ কারাগারে
অভিযানে গিয়ে স্বর্ণ চুরি, বরখাস্ত হয়ে দুই পুলিশ কারাগারে
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২