ওয়েবে চ্যাট এবং ভিডিও কলের সুবিধা আনছে স্ন্যাপচ্যাট

ইশতিয়াক হাসান
১৯ জুলাই ২০২২, ০২:৩২আপডেট : ১৯ জুলাই ২০২২, ০২:৩২

নতুন একটি ওয়েব অ্যাপ আসছে স্ন্যাপচ্যাটে। এর মাধ্যমে ডেস্কটপ থেকে স্ন্যাপিং, চ্যাটিং এবং ভিডিও কল করা যাবে। নতুন এই ওয়েব অ্যাপের মাধ্যমে এই প্রথম স্মার্ট ফোনের বাইরে আসলো প্রতিষ্ঠানটি।

তবে স্ন্যাপচ্যাট ফর ওয়েব অ্যাপের মাধ্যমে এই সুবিধাগুলো আপাতত পাবে শুধু স্ন্যাপচ্যাট প্লাস গ্রাহকেরা। এই জুনেই তারা প্রথমবারের মতো পেইড সার্ভিস চালু করেছে। আপাতত আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের গ্রাহকেরা অগ্রাধিকার ভিত্তিতে এই সুবিধাটি পাবে। প্রথমাবস্থায় এটি কেবলমাত্র ক্রোম এবং সাফারিতে কাজ করবে।

ভার্জ জানায়, ওয়েব সংস্করণের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন ডিসকর্ড এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামলো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি মাসে একশ মিলিয়ন লোক এই অ্যাপ ব্যবহার করে কল আদান-প্রদান করে। গড়ে প্রত্যেকে আধা ঘণ্টা সময় ব্যয় করে স্ন্যাপচ্যাটে এবং সাধারণত সবাই অ্যাপ বন্ধ করার আগে চ্যাট করে।

পেইড গ্রাহকদের জন্য এই সুবিধা আনায় এটা বুঝা যাচ্ছে প্রতিষ্ঠানটি তাদের পেইড গ্রাহকদের বেশ গুরুত্ব দিচ্ছে এবং এর মাধ্যমে অতিরিক্ত অর্থ উপার্জনের ব্যবস্থা করেছে। স্ন্যাপচ্যাটের প্রতিদিনের ব্যবহারকারী রয়েছে ৩৩২ মিলিয়ন যা টুইটারের চেয়েও বেশি।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম