দেশের ভূমিকম্পের তথ্য জানাবে গুগল

রুশো রহমান
১৯ জুলাই ২০২২, ২০:৪৭আপডেট : ১৯ জুলাই ২০২২, ২১:১৫

বাংলাদেশে অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম চালু করেছে গুগল। অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম ফিচারটি ব্যবহারকারীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এ অ্যান্ড্রয়েড ফিচারটি বিশ্বজুড়ে ভূমিকম্প শনাক্ত ও ভূমিকম্প নিয়ে মানুষকে সতর্ক করতে সহায়তা করবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেন্সর এ ফিচার ব্যবহার করে।

এছাড়া সক্রিয় অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর মাধ্যমে ভূ-কম্পন-সংক্রান্ত বিভিন্ন বিষয় শনাক্ত করতে এ সিস্টেমটি অ্যাক্সেলেরোমিটার ব্যবহার করে। এ ফিচারটি ব্যবহারকারীদের দুভাবে ভূমিকম্প সম্পর্কিত আগাম সতর্ক বার্তা পেতে সহায়তা করে। সার্চের মাধ্যমে ও সরাসরি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে এই তথ্য জানা যাবে।   

এ সিস্টেমটি ব্যবহারকারীদের গুগল সার্চের মাধ্যমে ভূমিকম্প সংক্রান্ত নিয়ার ইন্সট্যান্ট ইনফরমেশন প্রদান করবে। এ ফিচারটি ব্যবহার করে ব্যবহারকারীরা গুগলে আর্থকোয়াক অথবা আর্থকোয়াক ‘নিয়ার মি’ লিখে সার্চ করলে ভূমিকম্প সংক্রান্ত বিভিন্ন বিষয় তাদের সামনে চলে আসে। একইসঙ্গে ভূমিকম্পের পর করণীয় বিষয়গুলো সম্পর্কেও এই ফিচার থেকে মানুষ বিভিন্ন তথ্য পাবেন। তবে, যেসব ব্যবহারকারী ভূমিকম্প সম্পর্কিত এ ধরনের তথ্য পেতে চান না, তারা ডিভাইস সেটিংয়ে গিয়ে সতর্ক বার্তার বিষয়টি বন্ধ করে রাখতে পারবেন।

লসঅ্যাঞ্জেলেস, ফিলিপাইনসহ পৃথিবীর বিভিন্ন দেশে আর্থকোয়াক নোটিফিকেশন ফিচারটি বেশ জনপ্রিয় হয়েছে। নোটিফিকেশন অ্যালার্টের পাশাপাশি, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি একটি ভৌগোলিক এলাকার ব্যবহারকারীরা গুগল সার্চে ভূমিকম্পের তথ্য অনুসন্ধান করে একটি অ্যালার্ট কার্ডও খুঁজে পাবেন এবং ক্রাউডসোর্সড ফিডব্যাকও প্রদান করতে পারবে।

মোবাইল ডিভাইসে অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম দুটি ভিন্ন ধরনের সতর্কতা বার্তা প্রদর্শন করে। তবে এটি ভূমিকম্পের ভয়াবহতা ও তীব্রতার ওপর নির্ভর করে।

ব্যবহারকারীর ডিভাইসে সতর্ক বার্তাটি চালু আছে কিনা, তা পরীক্ষা করতে এই প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে- সেটিং>লোকেশান>অ্যাডভান্স> আর্থকোয়াক অ্যালার্ট।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম