স্মার্ট চশমার পরীক্ষা শুরু করছে গুগল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২২, ২০:৪২আপডেট : ২০ জুলাই ২০২২, ২০:৪২

গুগল চশমার প্রায় ১০ বছর পর আবারও জনপরিসরে স্মার্ট চশমা নিয়ে আসছে গুগল। এ বছরের মে মাসে গুগলের আইও কনফারেন্সে স্মার্ট চশমার প্রটোটাইপ (নমুনা সংস্করণ) উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এই প্রটোটাইপের পরীক্ষা আগামী মাস থেকে শুরু করা হবে বলে জানিয়েছে গুগল।

এ সম্পর্কে এক বার্তায় গুগল জানায়, আগামী মাস থেকে স্মার্ট গ্লাসের পরীক্ষা শুরুর পরিকল্পনা করেছি আমরা। মানুষের দৈনন্দিন জীবনে এই ডিভাইস কীভাবে সাহায্য করবে তা এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো।

নির্দিষ্ট কিছু অংশগ্রহণকারীর মধ্যে গুগলের স্মার্ট চশমার পরীক্ষা চালানো হবে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যানুযায়ী, এখন গুগলের কর্মী এবং বাইরের বিশ্বস্ত কিছু ব্যবহারকারীর মাঝে পরীক্ষাটি চালানো হবে। এই স্মার্ট চশমা দেখতে প্রচলিত চশমার মতোই। এতে থাকবে ইন-লেন্স ডিসপ্লে এবং অডিও ও ভিডিও সেন্সর।

স্মার্ট চশমার পরীক্ষা যাদের মাধ্যমে চালানো হবে, তাদের আগেই প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে গুগল। ফলে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি অনেক কমে আসবে। তারপরও এ বিষয়ে কেউ অভিযোগ করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে গুগল কর্তৃপক্ষ।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম