বিজ্ঞাপন বাড়ছে অ্যাপলে

ইশতিয়াক হাসান
১৫ আগস্ট ২০২২, ২১:১৪আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২১:১৪

অ্যাপ ছাড়াও আইফোন-সহ অ্যাপলের অন্যান্য ডিভাইসের ম্যাপস, বুকস ও পডকাস্টে প্রি-ইনস্টল হিসেবে বিজ্ঞাপন যোগ করতে যাচ্ছে অ্যাপল। ব্লুমবার্গের প্রযুক্তি বিষয়ক সাংবাদিক মার্ক গুরম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি অ্যাপল ম্যাপসে এর পরীক্ষা চালাচ্ছে। ম্যাপে রেস্টুরেন্ট, স্টোর বা অন্যান্য নিয়ার-বাই বিজনেস সার্চ করার সময় দেখাবে এই বিজ্ঞাপন।

প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ভার্জ জানায়, অ্যাপল ইতোমধ্যেই বিজ্ঞাপনের মডেলটি অ্যাপস্টোরে ব্যবহার শুরু করেছে। গুরম্যান জানায়, একইভাবে এটি ম্যাপস-এও কাজ করবে। কোনও কিছু সার্চ করলে ওপরে বিজ্ঞাপনগুলো দেখাবে।

গুরম্যান ধারণা করছেন, অ্যাপস্টোরে সার্চ ট্যাবে ইতোমধ্যেই যেখানে বিজ্ঞাপন রয়েছে সেটা বিস্তৃত হয়ে টুডে ট্যাব ও অ্যাপ ডাউনলোড পেজে আসবে। তিনি আরও বলেন, এটি অ্যাপল টিভি প্লাস-এও আসতে পারে। একই পরিকল্পনা নেটফ্লিক্স এবং ডিজনি প্লাসও করছে এই বছরের শেষের দিকে। বর্তমানে অ্যাপল টিভি প্লাসে মাসে ৪.৯৯ ডলারে অ্যাড ফ্রি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে।

উল্লেখ্য, অ্যাপস্টোরে প্রথম বিজ্ঞাপন আসে ২০১৬ সালে। গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি পারসোনালাইজড বিজ্ঞাপনের ব্যাপারে সবার কাছে থেকে ফিডব্যাক নেয়।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
কেন ক্ষতিপূরণ দিতে চায় অ্যাপল, কারা পাবে?
অ্যাপলে নতুন সিইও: পারফরম্যান্স, দাম আর নতুন ফিচারের সমীকরণ
বিদায় নিচ্ছেন টিম কুক, অ্যাপলের সিইও পদে নতুন মুখ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম