বছরের সেরা উদ্ভাবনী কোম্পানির তালিকায় শাওমি

টেক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৪

২০২২ সালের সেরা ৫০টি উদ্ভাবনী কোম্পানির তালিকায় স্থান পেয়েছে শাওমি। যুক্তরাষ্ট্রের বোস্টন কনসালটিং গ্রুপ (বিসিজি) সম্প্রতি এ তালিকা প্রকাশ করে।

বৈশ্বিক নির্বাহীদের ওপর জরিপ করে বিসিজি বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী কোম্পানির তালিকা প্রকাশ করে থাকে। ২০২১ সালের ডিসেম্বরে ও ২০২২ সালের জানুয়ারিতে বিশ্বব্যাপী ১ হাজার ৫০০ নির্বাহীর ওপর এ জরিপ পরিচালিত হয়। এতে চার ক্যাটাগরিতে কোম্পানির পারফরমেন্স বিচার করা হয়।

বিসিজি’র উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে শাওমি গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) উল্লেখযোগ্য বিনিয়োগ বৃদ্ধি করেছে। ২০২২ সালের দ্বিতীয়ার্ধে শাওমি আগের বছরের তুলনায় আরঅ্যান্ডডিতে ২২.৮ শতাংশ বেশি বিনিয়োগ করেছে।

গত আগস্টে এক পণ্যের উন্মোচন অনুষ্ঠানে শাওমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লেই জুন বলেন, ২০১৭ সাল থেকে শাওমির বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল ৩৯.৭ শতাংশ ছিল এবং আগামী পাঁচ বছরে এটি ১০০ বিলিয়ন ইউয়ানে উন্নীত হবে।

বিসিজি জানায়, সারাবিশ্বের মানুষকে এক সুতোয় গাঁথতে ও তাদের জীবনমানের উন্নয়নে শাওমি স্মার্টফোন থেকে শুরু করে ওয়্যারেবল ডিভাইস, স্মার্ট হোম, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্মার্ট ইলেকট্রিক ভেহিকেল এবং বায়োনিক রোবটস’র উদ্ভাবনী প্রযুক্তির এক ইকো-সিস্টেম তৈরি করেছে।

-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন: দেশি পণ্যের বড় আয়োজন
বিশ্বব্যাপী সমালোচনার মুখে টিকটক, নীরব বাংলাদেশ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম