দেশের টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২২, ১৮:০৮আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৮:০৮

দেশের বড় এলাকাজুড়ে এখন বিদ্যুৎ নেই। জাতীয় গ্রিড বিপর্যয়ে এমন ঘটনা ঘটেছে। যার প্রভাব পড়েছে দেশের টেলিযোগাযোগ খাতেও। কল করলে কথা বলার মাঝে শব্দ করতে করতে লাইন কেটে যাচ্ছে, কল যাচ্ছে না, কল ড্রপ হচ্ছে, কল ফেইলড দেখাচ্ছে, মোবাইল ইন্টারনেট ধীর গতির হচ্ছে কোথাও কোথাও, মেসেজ যাচ্ছে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতেও বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। 

এ সমস্যার কারণে দেশের মোবাইল ফোন অপারেটেরগুলোর সংগঠন অ্যামটব মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে। এই পরিস্থিতির জন্য বিবৃতিতে দুঃখ প্রকাশ করা হয়েছে।

অপারেটরদের সূত্রে জানা গেছে, দেশের ৩৩ হাজার টাওয়ার ও বিটিএস ঝুঁকির মুখে পড়েছে। গ্রামীণফোনের ১২ হাজার, রবির ১১ হাজার এবং বাংলালিংকের ৯ হাজার সাইট রয়েছে। এর বেশিরভাগই বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছে। সাধারণত, এগুলোর ব্যাকআপ তিন থেকে চার ঘণ্টা। এরই মধ্যে ব্যাকআপের সময় পার হতে শুরু করেছে।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান