ডিজিটাল দক্ষতাসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তোলা অপরিহার্য: টেলিযোগাযোগ মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২২, ২১:৩৯আপডেট : ১২ অক্টোবর ২০২২, ২১:৩৯

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের প্রতিটি জনপদে ডিজিটাল দক্ষতাসম্পন্ন  জনগোষ্ঠী  গড়ে তোলা অপরিহার্য। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় মানুষের জীবন ধারায় রূপান্তর ঘটছে। ডিজিটাল দক্ষতার সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দুর্গম পাহাড় কিংবা বিস্তীর্ণ হাওরে বসেও ডিজিটাল কাজ করে হাজার হাজার ডলার আয় করছে।’ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায়  ডিজিটাল দক্ষতাসম্পন্ন জনসম্পদ গড়ে তুলতে মন্ত্রী সরকারের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

বুধবার (১২ অক্টোবর) ঢাকায় ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা আয়োজিত ‘ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার সভাপতি ম. হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব  সাজ্জাদুল হাসান, তথ্য কমিশনার সুরাইয়া আক্তার, ময়মনসিংহ বিভাগ সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ প্রমুখ বক্তৃতা করেন।

সাবেক সিনিয়র সচিব মো. আবদুস সামাদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

টেলিযোগাযোগ মন্ত্রী ময়মনসিংহ বিভাগকে কৃষিপ্রধান  অঞ্চল  উল্লেখ করে বলেন, ‘দালানকোঠা রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি ময়মনসিংহ বিভাগকে ডিজিটাল বিভাগ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে।’

মন্ত্রী দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ‘মধুপুরের গড়ে ডিজিটাল সংযোগের সুযোগ কাজে লাগিয়ে শতশত তরুণ-তরুণী আউট সোর্সিং করে হাজার হাজার ডলার উপার্জন করছে। প্রত্যন্ত হাওরের সুনামগঞ্জের ধর্মপাশার আহমেদ নগরে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে।’ মন্ত্রী আরও বলেন, ‘২০০৯ সালের পর ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে।’  ময়মনসিংহকে কৃষিপ্রধান অঞ্চল থেকে বেরিয়ে ডিজিটাল প্রযুক্তি দক্ষতাসম্পন্ন অঞ্চল হিসেবে গড়ে তোলার পাশাপাশি কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অভাবনীয় পরিবর্তনের সূচনা করতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম