তথ্য প্রযুক্তি নির্ভর, জ্ঞানভিত্তিক, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থায় কোডিং ও আইসিটির গুরুত্ব বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অন্যদের মধ্যে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষক, উদ্যোক্তা, বেসরকারি সংস্থা ব্রাকের প্রতিনিধিরা।
সভায় তথ্য প্রযুক্তি নির্ভর, জ্ঞানভিত্তিক, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থায় কোডিং ও আইসিটির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। এছাড়া এ শিক্ষার গুরুত্ব তুলে ধরে দুটি মাল্টিমিডিয়া উপস্থাপনা প্রদান করা হয়।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থায় কোডিং আইসিটির গুরুত্ব তুলে ধরে একটি পাইলট প্রকল্প তৈরির লক্ষ্যে ধারণা পত্র তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত হয়।









