রোল করা যায় এমন ফোন প্রদর্শন করলো মটোরোলা

ইশতিয়াক হাসান
১৯ অক্টোবর ২০২২, ১৭:২৩আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৭:২৩

ভাঁজযোগ্য ফোনের যুগের পরে এখন যেনো ফোনকে রোল করার যুগ। এমনই ফোন প্রদর্শন করলো মটোরোলা। গত বছর যদিও অপ্পো, টিসিএল এবং এলজি এমন ফোনের ধারণা দিয়েছে। সম্প্রতি লেনোভো এমন একটি ল্যাপটপের মডেল প্রদর্শন করেছে। সবশেষে মটোরোলা এমন একটি ফোনের মডেল উন্মোচন করেছে যেটি ব্যবহারিক ক্ষেত্রে আরও বেশি কার্যকর।

ভার্জের সূত্র অনুযায়ী, ফোনটির প্রথমে উচ্চতা থাকবে চার ইঞ্চি। কিন্তু এর বাটনে ক্লিক করলে এর ওএলইডি প্যানেলটি বড় হয়ে ৬.৫ ইঞ্চি আকার ধারণ করবে। আরেকটি ক্লিক করলে এটি আবারও আগের আকৃতিতে চলে আসবে। যেকোনও আকৃতিতে থাকা অবস্থাতেই ফোনটি ব্যবহার করা যাবে। স্ক্রিনের কনটেন্টগুলোও আকৃতির অনুপাতে ছোট-বড় হয়ে যাবে।

ভার্জ জানায়, মটোরোলা ইতোপূর্বে রাজার নামে একটি ফোল্ডিং ডিভাইস বাজারে আনে। তবে দুঃখজনকভাবে ফোনটি শুধু চীনে পাওয়া যায়। রোলযোগ্য ডিভাইসটি ভাঁজযোগ্য ডিভাইসের চেয়েও জটিল। জনগণ ফোনটিকে পছন্দ করবে বলে মন্তব্য করে ভার্জ। এছাড়া রোল করা স্ক্রিন ফোল্ড করা স্ক্রিনের চেয়ে অনেক বেশি এলিগেন্ট। এখানে ভাঁজ বা দাগ পরার কোনও সম্ভাবনা নেই। এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও খুব তাড়াতাড়িই হয়তো বাজারে আসবে বলে মন্তব্য করেছে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
শাহজালালে অজ্ঞান পার্টির মূলহোতা গ্রেফতার, ৫৫টি মোবাইল ফোন উদ্ধার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম