‘এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় টেলিযোগাযোগ মার্কেটগুলোর একটি বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২২, ১৯:২৪আপডেট : ২০ অক্টোবর ২০২২, ২০:৫৯

টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান ইডটকোর পরিচালক ও গ্রুপ সিইও মোহামেদ আদলান আহমেদ তাজুদিন বলেছেন, এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় টেলিযোগাযোগ মার্কেটগুলোর একটি বাংলাদেশ। চলতি সপ্তাহের শুরুতে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন । তিনি বুধবার (১৯ অক্টোবর) রাতে টেলযোগাযোগ বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টিআরএনবির সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

ঢাকা সফরের অংশ হিসেবে মালয়েশিয়াভিত্তিক ইডটকো গ্রুপের গ্রুপ সিইও মোহাম্মদ আদলান আহমদ বিটিআরসি কর্মকর্তা, মোবাইল নেটওয়ার্ক অপারেটরস (এমএনও), ইডটকোর ক্লায়েন্ট ও সাপ্লাইয়ার এবং ইন্ডাস্ট্রির প্রধান প্রধান অংশীদারদের সঙ্গেও আলোচনায় অংশ নেন।

টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদ্যদের সঙ্গে একটি সেশনে আদলান তাজুদিন বলেন, ‘কী করে টেলিযোগাযোগ অবকাঠামো দেশের ডিজিটাল অর্থনীতির গতি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? নেটওয়ার্ক সংযোগের বিচ্ছন্নতা ও অপর্যাপ্ত সংযোগের সমস্যা সমাধান করতে ইডটকো দেশে ১৪ হাজার ৭০০-এর বেশি সাইট গড়ে তুলেছে। একটি স্বতন্ত্র টাওয়ার কোম্পানি হিসেবে ইডটকো মোবাইল অপারেটরগুলোকে উন্নত শেয়ারযোগ্য অবকাঠামো সেবা দিতে সচেষ্ট রয়েছে, যাতে খরচ ও কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনা এবং আরও বিস্তৃত কমিউনিটির মাঝে নেটওয়ার্ক সেবার পরিধি বাড়ানো ও সেবা দ্রুততর করা সম্ভব হয়।’

ধারাবাহিকভাবে ভূমিকেন্দ্রিক টাওয়ার ব্যবস্থাপনায় উদ্ভাবন ও উন্নতি, টেকসই পরিবেশবান্ধব অবকাঠামো প্রস্তুত এবং ফাইভ-জি সেবার ভবিষ্যৎ প্রস্তুতির মাধ্যমে ইডটকো কার্বন নিঃসরণ কমিয়ে এনে সবুজ ও টেকসই প্রযুক্তির লক্ষ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা বিভিন্ন প্রতিভাকে স্বীকৃতি দিচ্ছি এবং এ জন্য এখানে স্থাপন করেছি সেন্টার ফর ডিজাইন এক্সিলেন্স (কোড), যেটি বাংলাদেশ ও অন্যান্য দেশে আমাদের ক্লায়েন্টদের জন্য ইনোভেশন রিসার্চ সেন্টার হিসেবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে ফাইভ-জি নেটওয়ার্কের দ্রুত বিস্তৃতির জন্য আমরা অন্যান্য দেশ থেকে প্রাপ্ত আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সরকার এবং ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের সহযোগিতা করে যাব।’

অনুষ্ঠানে টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম