শনিবার অপোহ্যাকের চূড়ান্ত পর্ব

টেক ডেস্ক
২০ অক্টোবর ২০২২, ১৯:৩৬আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৯:৩৬

আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে অপোহ্যাক-২০২২-এর চূড়ান্ত পর্ব। অনলাইনে অনুষ্ঠিত এই হ্যাকাথনটির প্রাথমিক পর্বের দুই রাউন্ড থেকে বাছাই করা ১০টি প্রকল্প চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছে। অপোহ্যাক’র চূড়ান্ত পর্ব থেকে তিনটি বিজয়ী দল ৪০ হাজার মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার পাবে।

ওডিসি-২০২২ অপোর পরিকল্পনা প্রকাশ করে। এর মূল উদ্দেশ্য ভবিষ্যৎমুখী ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ক্রেতাদের জন্য নিরবচ্ছিন্ন ও নন-সেন্সিং অভিজ্ঞতা নিশ্চিত করা। মূলত, ডেভেলপার ও অংশীদারদের সঙ্গে নিয়ে প্যান্টানাল পরিকল্পনার মাধ্যমে নতুন ওপেন বিজনেস ইকোসিস্টেম তৈরি করা হবে। এ ইকোসিস্টেম টেকসই হবে এবং এ থেকে সবাই উপকৃত হবেন। ইকোলজিকাল টেকনোলজি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে প্যান্টানাল পরিকল্পনা অপো’র একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ফাইনাল চলাকালে প্রকল্পের প্রত্যেক প্রতিযোগীকে উদ্ভাবন, প্রযুক্তিগত প্রতিবন্ধকতা, ব্যবহারকারীর অভিজ্ঞতা ও প্রয়োগের সম্ভাবনা– এই চারটি বিষয়ের ওপর মূল্যায়ন করা হবে। বৈচিত্র্য ও পেশাগত দক্ষতার সমন্বয়ে অপোহ্যাক ফাইনালের বিচারক দল গঠন করা হয়েছে। বিচারকদের দলে রয়েছেন একাডেমিয়া, প্রযুক্তি খাতের প্রতিনিধি ও বিনিয়োগ বিশেষজ্ঞরা। প্রকল্প পূর্ণাঙ্গ মূল্যায়নে অভিজ্ঞ বিচারকদের এই কমিটি স্কোরের ভিত্তিতে সেরা তিনটি বিজয়ী দল নির্বাচন করবেন।

বিজ্ঞপ্তি

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম