জিমেইল সার্চ ও গুগল ওয়ার্কস্পেসে নতুন সুবিধা 

ইশতিয়াক হাসান
২৭ নভেম্বর ২০২২, ১৯:৫০আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৯:৫০

নতুন কিছু আপডেট এসেছে গুগল ওয়ার্কস্পেসে। এরমধ্যে জিমেইল সার্চ ফলাফলে নতুন কিছু ইমপ্রুভ করা হয়েছে। ব্যবহারকারী ওয়েবে ই-মেইল সার্চ করার সময় নতুন আপডেটের ফলটি পাবেন বলে জানানো হয় গুগলের পক্ষ থেকে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এখন থেকে জিমেইল সার্চের ফল আরও বেশি প্রাসঙ্গিক এবং কনটেক্সচুয়াল হবে।

এছাড়া গুগল শিটে একটি ফিচার যোগ করা হয়েছে। এখন থেকে টেবিলের সাইড প্যানেলটি ব্যবহারকারী ইচ্ছেমতো রিসাইজ করতে পারবেন। এতে কোনও পিভট টেবিলে কলামের নাম যদি অনেক বড় হয় বা কোনও ফিল্ড যদি অনেক বড় হয় তাহলে ব্যবহারকারী তার সুবিধা মতো রিসাইজ করে নিয়ে পুরো টেক্সট পড়তে পারবেন।

এছাড়া গুগল মিটে কল অথবা ডকস, শিটস অথবা স্লাইডে কোনও কিছু প্রদর্শন করার সময় ব্যবহারকারী মিটিংয়ের চ্যাট প্যানেল থেকে সহজেই এগুলো অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। ব্যবহারকারী চাইলে মিটিংয়ে যে কোনও সংখ্যক অংশগ্রহণকারী অথবা সবাইকে এর একসেস দিতে পারবেন। আবার ব্যবহারকারী চাইলে ডকুমেন্ট, স্প্রেডশিট অথবা প্রেজেন্টেশনকে একত্রিত করেও সাজাতে পারবেন।

গুগল জানায়, নতুন এই আপডেটটি ওয়ার্কস্পেস এবং জি স্যুটের সব ব্যবহারকারীই আগামী ১৫ দিনের ভেতর পেয়ে যাবেন। এছাড়া প্রতিষ্ঠানটি খুব শিগগিরই একটি ওয়েলকাম আপডেট আনবে। এতে ওয়ার্কস্পেস ইনডিভিজুয়াল প্ল্যান আপগ্রেড করা হবে, যাতে ব্যবহারকারী কোনও অতিরিক্ত খরচ ছাড়াই তাদের স্টোরেজ ১৫ জিবি থেকে ১ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
দুর্গাপূজার আগে পর্দা বদলেই ঘরে আনুন নতুন সাজের ছোঁয়া
দুর্গাপূজার আগে পর্দা বদলেই ঘরে আনুন নতুন সাজের ছোঁয়া
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন