যেভাবে মুছে ফেলা মেসেজ আবার ফিরিয়ে আনা যাবে হোয়াটসঅ্যাপে

ইশতিয়াক হাসান
২৭ ডিসেম্বর ২০২২, ১৯:৩৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৯:৪০

নতুন একটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ‘ডিলিট ফর মি’ অপশনে ডিলিট হওয়া মেসেজ আনডু করা বা পুণরায় ফিরিয়ে আনা যাবে। অনেক সময় কোনও মেসেজ সবার জন্য ডিলিট করতে গিয়ে ভুলবশত শুধুমাত্র নিজের জন্য ডিলিট হয়ে যায়। ব্যবহারকারীদের যেন এমন হয়রানির শিকার আর না হতে হয় সেজন্য এমন অপশন চালু করেছে হোয়াটসঅ্যাপ।

‘অ্যাক্সিডেন্টাল ডিলিট’ নামে নতুন এ ফিচারটি ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে ডিলিট হওয়া কোনও মেসেজ ৫ সেকেন্ড চালু থাকবে বলে জানায় সংবাদ মাধ্যম টেকক্র্যাঞ্চ। হোয়াটসঅ্যাপ জানায়, ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইফোনের সব ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। আগস্ট থেকে এর পরীক্ষামূলক কার্যক্রম কিছু অ্যান্ড্রয়েড ও আইফোনে চলছে।

‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশনটি ২০১৭ সাল থেকে হোয়াটসঅ্যাপে চালু হয়। ভুল বশত কোনও ম্যাসেজ কোথাও চলে গেলে ব্যবহারকারিদের সেখান থেকে রেহাই দেওয়ার জন্য অপশনটি চালু করা হয় বলে মন্তব্য করে টেকক্র্যাঞ্চ। প্রথমে অপশনটির স্থায়িত্বকাল সাত মিনিট করা হলেও পরে তা বাড়িয়ে ৬০ ঘণ্টা করা হয়।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান