শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা

ইশতিয়াক হাসান
০৬ জানুয়ারি ২০২৩, ২০:৫৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২১:১৭

এ বছরের টেক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ইভেন্ট ‘কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শো’ বা সিইএস শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা শেষ হবে রবিবার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এবার আশা করা যাচ্ছে ইতোপূর্বের মহামারিকাল অনেকটা কাটিয়ে উঠবে শোটি।

এপি নিউজ জানায়, শোটির মিডিয়া প্রিভিউ চলে মঙ্গল ও বুধবার। এরপর শুরু হয় চার দিনের এই শো।

সংবাদমাধ্যমটি জানায়, এবারের ইভেন্টে অংশ নিয়েছে প্রায় তিন হাজার প্রতিষ্ঠান। আয়োজকদের আশা, এবার অন্তত এক লাখ মানুষের উপস্থিতি ঘটবে মেলায়। যেখানে ওমিক্রনের প্রভাবে গতবার ৭০ শতাংশ উপস্থিতি কমে গিয়েছিল। আর তার আগেরবারের মেলা হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে। তবে এবার একলাখ মানুষের উপস্থিতি হিসাব করলেও সেটি মহামারির আগের তুলনায় ৪১ শতাংশ কম হবে।

সংবাদমাধ্যমটি জানায়, কয়েক বছর আগে ইভেন্টটির নাম পরিবর্তন করে এর পরিসর বড় করা হয়। ইভেন্টে বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্টার্টআপ রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিভিন্ন কনজ্যুমার টেক আইটেম প্রদর্শন করছে। এই প্রদর্শনীটি মূলত বিভিন্ন মিডিয়া এবং টেক প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম