‘স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় কৃষি শিল্প শিক্ষায় স্মার্ট হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৩, ২০:৪৫আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২০:৪৫

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার আগে কৃষি, শিল্প এবং শিক্ষায় স্মার্ট হতে হবে। ডিজিটাল বাংলাদেশের সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে ২০৪১ সালের মধ্যে এরই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অগ্রযাত্রাকে বেগবান করতে হবে। মন্ত্রী ‘স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১’ বাস্তবায়নে সরকারের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে  নতুন প্রজন্মকে ডিজিটাল দক্ষতা অর্জনে উৎসাহিত করতে ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় বিয়াম মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

সাবেক সচিব ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম ) রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম (অব.) এবং সংগঠনের মহাসচিব রাশেদুল হাসান শেলী বক্তৃতা করেন।

অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ এবং রিয়ার অ্যাডমিরাল মো.খুরশেদ আলমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে চেয়ারম‌্যান, অধ‌্যাপক ডা. কামরুল হাসান খানকে নির্বাহী চেয়ারম‌্যান এবং রাশেদুল হাসন শেলীকে মহাসচিব করে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের আগামী তিনি বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করা হয়

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম