উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ঘানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১২

ডিজিটাল অর্থনীতিতে উন্নত বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ঘানা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদের ফ্রন্ট এক্সপো অ্যান্ড এক্সিবেশন সেন্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঘানার কমিউনিকেশন মন্ত্রী উরসুলা ওউসু-ইকুফুলের সঙ্গে এক বৈঠকে তারা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান। এ সময় তারা তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবন এবং স্টার্টআপ বিষয়ে উভয় দেশের মধ্যে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন, নলেজ-শেয়ারিং ও গবেষণার ওপর বিশেষভাবে জোর দেন।

মন্ত্রীদ্বয় তাদের নিজ দেশের আইসিটি খাতের সর্বশেষ অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ার যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতি বিষয়কমন্ত্রী অধ্যাপক ইসা আলী ইব্রাহিমসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের আইসিটি মন্ত্রী এবং সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন নেতৃত্বদানকারী প্রযুক্তি উদ্যোক্তা, গবেষক ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ঘানা ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের মহাসচিবের সঙ্গে বৈঠক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বৈশ্বিক ডিজিটাল সহযোগিতা সংস্থা ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের (ডিসিও) মহাসচিব দীমা আল ইয়াহিয়ার মধ্যে সোমবার রাতে সৌদি আরবের রিয়াদ ফ্রন্ট এক্সপো অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিজিটাল উদ্ভাবন খাতকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

 

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি