আরও দামি ফোন আনবে অ্যাপল

ইশতিয়াক হাসান
১২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৫

আগমী বছর নতুন একটি ফ্ল্যাগশিপ ফোন আনতে পারে অ্যাপল। ব্লুমবার্গের মার্ক গুরম্যান জানান, আলট্রা নামে অ্যাপলের এই ফোনটি হবে তুলনামূলক বেশি দামের। এটি আইফোন প্রো বা প্রো ম্যাক্সের ওপরে থাকবে।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, গুরম্যান আগেই এমন একটি রিপোর্ট করেছিলেন। যেখানে তিনি বলেছিলেন, অ্যাপলের আসন্ন আইফোন ১৫ প্রো আর প্রো ম্যাক্সকে রিব্র্যান্ড করা হতে পারে। এখন তিনি বলছেন, কিছু প্রমাণ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অ্যাপল এগুলোর পরিবর্তে বরং উচ্চমূল্যের আলাদা ফোন আনতে যাচ্ছে। সম্প্রতি অ্যাপলের সিইও টিম কুকের কিছু মন্তব্য থেকে এমন ধারণা করেছেন গুরম্যান।

তবে নতুন এই মডেলটি অন্যগুলোর থেকে কীভাবে আলাদা হবে সে বিষয়ে এখন কিছু বলা বেশ কঠিন বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি। গুরম্যানের ধারণা অনুযায়ী, এই মডেলে থাকতে পারে উচ্চগতির প্রসেসর। প্রো বা প্রো ম্যাক্সের তুলনায় উন্নত ক্যামেরা হার্ডওয়্যার। সেই সঙ্গে বড় আকারের ডিসপ্লে। আরও বিভিন্নরকম ফিচার থাকতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চার্জিং পোর্ট না থাকা।

এনগেজেট জানায়, অ্যাপল ইতোমধ্যে আইফোন ১৫-এর সারিতে প্রো মডেলকে অন্যগুলোর থেকে পার্থক্য বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এছাড়া প্রো মডেলে থাকতে পারে টাইটানিয়ামের ফ্রেম, সঙ্গে হ্যাপটিক ভলিউম ও পাওয়ার বাটন। আর প্রো ম্যাক্সে থাকতে পারে পেরিস্কোপ ক্যামেরা লেন্স।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
অ্যাপলের নতুন ‘ম্যাক স্টুডিও’ ও ‘ম্যাক মিনি’, কী আছে এগুলোতে
১১০ দেশে আইফোনে অ্যাপলের স্পাইওয়্যার সতর্কতা, কারা রয়েছেন ঝুঁকিতে?
সর্বশেষ খবর
দুর্নীতির মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি
দুর্নীতির মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে: আইনমন্ত্রী 
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে: আইনমন্ত্রী 
প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার 
প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার 
যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া
যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার