ইইউ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, আইফোনও নিশানায়

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৫, ১৯:১৬আপডেট : ২৩ মে ২০২৫, ১৯:১৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছেন। শুক্রবার  (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি জানান, আগামী ১ জুন থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, ইইউ’র সঙ্গে আলোচনা কোনও অগ্রগতি আনছে না। তাই আমি ১ জুন থেকে সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছি।

ট্রাম্পের এই ঘোষণাকে ইইউর সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের নতুন মাত্রা হিসেবেই দেখা হচ্ছে। শুরুতে তিনি ইইউ পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিলেও আলোচনার সুযোগ দিতে তা ১০ শতাংশে নামিয়ে ৮ জুলাই পর্যন্ত সময় দেন।

শুধু ইউরোপ নয়, অ্যাপলের আইফোন আমদানিতেও বাড়তি শুল্কের হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বলেন, আমি অনেক আগেই অ্যাপলের সিইও টিম কুককে জানিয়েছি, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া আইফোনগুলো অবশ্যই দেশেই তৈরি হতে হবে—ভারত বা অন্য কোথাও নয়। তা না হলে অন্তত ২৫ শতাংশ শুল্ক অ্যাপলকে দিতে হবে।

হোয়াইট হাউজে দ্বিতীয়বার ফিরে আসার পর থেকেই বিশ্বজুড়ে একাধিক দেশের ওপর শুল্ক আরোপ ও হুমকি দিয়েছেন ট্রাম্প। তার মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে চাঙা করবে এবং বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় কর্মসংস্থানকে রক্ষা করবে।

শুল্ক হলো একটি অভ্যন্তরীণ কর যা আমদানিকৃত পণ্যের ওপর আরোপ করা হয় এবং এটি পণ্যের মূল্যের অনুপাতে নির্ধারিত হয়। এই কর আমদানিকারক প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হয়। বিশ্বের বৃহত্তম অর্থনীতির বাজারে প্রবেশে শুল্ক বেড়ে যাওয়ায় ইউরোপসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ট্রাম্প বলেছেন, যেসব পণ্য যুক্তরাষ্ট্রেই তৈরি বা উৎপাদিত, সেগুলোর ওপর কোনও শুল্ক আরোপ করা হবে না।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে